Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহারের নালন্দায় মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৯ মহিলার, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

বিহারের নালন্দায় মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৯ মহিলার, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Online Desk মার্চ 31, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা বিহারে। মঙ্গলবার বিহারের নালন্দা জেলার মা শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৯ পুণ্যার্থীর। নিহতরা প্রত্যেকে মহিলা বলে জানা গিয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে নিহতদের পরিবার এবং আহতদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন।

রিপোর্ট অনুসারে, মঙ্গলবার মন্দিরে প্রার্থনা করার জন্য বহু পুণ্যার্থী জড়ো হন। সেই সময় এই ঘটনা ঘটে। পদপিষ্টের ফলে ১২ জন জখম হয়েছেন। তাঁদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাধারণত মঙ্গলবার মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়। কিন্তু চৈত্র মাসের শেষ মঙ্গলবার হওয়ায় এদিন ভক্তের সংখ্যা অনেকটা বেশি ছিল। বিহার শরিফের সহকারী পুলিশ সুপার নুরুল হক বলেন, ‘মঙ্গলবার সকালে শীতলা মাতা মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত আট মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারকাজ চলছে।’ প্রত্যক্ষদর্শীদের মতে, ভিড়ের চাপে মন্দিরের ভেতরে বিশৃঙ্খলা তৈরি হয়। যার ফলে ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেরোনোর জন্য হুড়োহুড়ির মধ্যে বেশ কয়েকজন মহিলা পড়ে যান। তাঁদের শরীরের উপর দিয়ে অন্যরা চলে যান। যদিও পদপিষ্টের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ভিড় নিয়ন্ত্রণের ব্যর্থতার কারণেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করেছেন তিনি। প্রধানমন্ত্রী এক বার্তায় এদিন বলেন, ‘বিহারের নালন্দা জেলার এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমি সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করি।’

Post Views: 111

Continue Reading

Previous: প্রচারে বেরিয়ে মুখোমুখি দেখা, একসাথে ছবি তুললেন তৃণমূল ও বাম প্রার্থী
Next: ৮ এপ্রিল মনোনয়ন পেশ করবেন তৃণমূল সুপ্রিমো, মিছিল করে সার্ভে বিল্ডিংয়ে যাবেন মমতা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.