Skip to content
জুলাই 30, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ঘর থেকে উদ্ধার চাদরে মোড়া মহিলার পচাগলা দেহ, খুনের সন্দেহ স্বামীর বিরুদ্ধে

ঘর থেকে উদ্ধার চাদরে মোড়া মহিলার পচাগলা দেহ, খুনের সন্দেহ স্বামীর বিরুদ্ধে

Online Desk জুলাই 30, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: কাজের জন্য বিহার থেকে পরিযায়ী শ্রমিক হিসেবে গিয়েছিলেন কর্নাটকে। স্বামীর সঙ্গে ভিন রাজ্যে গিয়ে কাজও করছিলেন তরুণী। কিন্তু সেই জীবনসঙ্গীর বিরুদ্ধে উঠল খুনের অভিযোগ। ঘর থেকে চাদরে মোড়া পচাগলা দেহ উদ্ধার হল মহিলার। বেঙ্গালুরুর কাছে এক ভাড়া বাড়ি থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে। অভিযোগ, তাঁর স্বামী খুন করে পালিয়ে গিয়েছে বিহারে। পুলিশের অনুমান, প্রায় পাঁচ দিন আগে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা এই ঘটনার বিষয়ে জানতে পারেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম রিমা কুমারী। তাঁর স্বামীর নাম ধীরজ কুমার। বেঙ্গালুরু-মহীশূর এক্সপ্রেসওয়ের কাছে কুম্বালাগোডু থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এক আধিকারিক জানান, ওই দম্পতি বছরখানেক আগে কাজের সন্ধানে বিহার থেকে বেঙ্গালুরুতে এসেছিলেন। গেরুপালয়ার কাছে একটি কারখানায় কাজ করতেন দুজনেই। তদন্তকারীদের অনুমান, ধীরজ কুমার চার-পাঁচ দিন আগে স্ত্রীকে খুন করে নিজের গ্রামের বাড়িতে পালিয়ে গিয়েছে। বেশ কয়েক দিন ধরে রিমা কুমারী কাজে না যাওয়ায় এক সহকর্মী ও বন্ধু বৃহস্পতিবার বাড়িতে খোঁজ নিতে আসে। তাঁরা সেখান থেকে দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিককে জানান। তিনি এসে দরজা খুলে রিমা কুমারীর পচাগলা মৃতদেহ দেখতে পান।

পুলিশ জানিয়েছে, মৃতদেহটি চাদরে মোড়া অবস্থায় বাড়ির ভেতরে শৌচাগারের কাছে রাখা ছিল। সম্ভবত রবিবার এই হত্যাকাণ্ড ঘটেছিল। প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন, গত চার দিন ধরে রিমা কুমারীকে দেখেননি তাঁরা, তবে প্রথমে ভেবেছিলেন হয়তো বাইরে কোথাও গিয়েছেন ওই মহিলা। স্থানীয় এক ব্যক্তি জানান, ওই দম্পতির প্রেম করে বিয়ে হয়েছিল। দুজনে কাজের সন্ধানে বেঙ্গালুরুতে এসেছিলেন। ধীরজ কুমারকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Post Views: 8

Continue Reading

Previous: সাত সকালে বাস দুর্ঘটনা দক্ষিণ কলকাতায়; দুই বাসের মাঝে পরে প্রাণ হারালেন স্কুটিচালক
Next: মন্ত্রীদের নিয়ে সংসদে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে প্রধানমন্ত্রী, রয়েছেন অজিত দোভালও

সম্পর্কিত গল্প

MAMATA-RITO.jpg

এবার ২৮ আগস্ট নিয়ে দড়ি টানাটানি, ঋত তৃণমূল না কালীঘাট তৃণমূল কে পাবে অনুমতি!

Online Desk জুলাই 30, 2026
modi-meet.jpg

মন্ত্রীদের নিয়ে সংসদে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে প্রধানমন্ত্রী, রয়েছেন অজিত দোভালও

Online Desk জুলাই 30, 2026
accident.png

সাত সকালে বাস দুর্ঘটনা দক্ষিণ কলকাতায়; দুই বাসের মাঝে পরে প্রাণ হারালেন স্কুটিচালক

Online Desk জুলাই 30, 2026

You may have missed

MAMATA-RITO.jpg

এবার ২৮ আগস্ট নিয়ে দড়ি টানাটানি, ঋত তৃণমূল না কালীঘাট তৃণমূল কে পাবে অনুমতি!

Online Desk জুলাই 30, 2026
modi-meet.jpg

মন্ত্রীদের নিয়ে সংসদে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে প্রধানমন্ত্রী, রয়েছেন অজিত দোভালও

Online Desk জুলাই 30, 2026
death.jpg

ঘর থেকে উদ্ধার চাদরে মোড়া মহিলার পচাগলা দেহ, খুনের সন্দেহ স্বামীর বিরুদ্ধে

Online Desk জুলাই 30, 2026
accident.png

সাত সকালে বাস দুর্ঘটনা দক্ষিণ কলকাতায়; দুই বাসের মাঝে পরে প্রাণ হারালেন স্কুটিচালক

Online Desk জুলাই 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.