Skip to content
জুলাই 30, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সাত সকালে বাস দুর্ঘটনা দক্ষিণ কলকাতায়; দুই বাসের মাঝে পরে প্রাণ হারালেন স্কুটিচালক

সাত সকালে বাস দুর্ঘটনা দক্ষিণ কলকাতায়; দুই বাসের মাঝে পরে প্রাণ হারালেন স্কুটিচালক

Online Desk জুলাই 30, 2026
accident.png

ওঙ্কার ডেস্ক: কলকাতার বেহালায় বেপরোয়া বাসের রেষারেষির জেরে প্রাণ হারালেন এক স্কুটিচালক। বৃহস্পতিবার সকালে বেহালা চৌরাস্তার কাছে শিমুলতলা বাজার সংলগ্ন টেলিফোন এক্সচেঞ্জের সামনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এবং অভিযুক্ত বাসচালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধর্মতলা-ডায়মন্ড হারবার রুটের দুটি বেসরকারি বাস যাত্রী তোলার প্রতিযোগিতায় একে অপরকে টপকে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় ওই রাস্তায় স্কুটি নিয়ে যাচ্ছিলেন এক যুবক। অভিযোগ, দুই বাসের বেপরোয়া গতির মধ্যে পড়ে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর একটি বাসের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি। দুর্ঘটনার অভিঘাতে স্কুটিটিও দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর আশপাশের মানুষ ছুটে এসে আহত যুবককে উদ্ধার করেন। দ্রুত তাঁকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের পরিচয় জানার পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেহালা থানার পুলিশ। দুর্ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে বাসের রেষারেষির অভিযোগ সামনে এলেও, ঘটনার প্রকৃত কারণ জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত দুই বাসকে চিহ্নিত করার পাশাপাশি চালকদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ানও রেকর্ড করা হচ্ছে। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়দের অভিযোগ, বেহালার বিভিন্ন রাস্তায় প্রায়ই বেসরকারি বাসগুলির মধ্যে যাত্রী তোলাকে কেন্দ্র করে বিপজ্জনক প্রতিযোগিতা চলে। বহুবার অভিযোগ জানানো হলেও সেই প্রবণতায় লাগাম টানা যায়নি।

Post Views: 8

Continue Reading

Previous: সিঙ্গুরে কেমিক্যাল হাব হতে পারে, শুভেন্দুকে পরামর্শ দিলেন শমীক
Next: ঘর থেকে উদ্ধার চাদরে মোড়া মহিলার পচাগলা দেহ, খুনের সন্দেহ স্বামীর বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

MAMATA-RITO.jpg

এবার ২৮ আগস্ট নিয়ে দড়ি টানাটানি, ঋত তৃণমূল না কালীঘাট তৃণমূল কে পাবে অনুমতি!

Online Desk জুলাই 30, 2026
modi-meet.jpg

মন্ত্রীদের নিয়ে সংসদে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে প্রধানমন্ত্রী, রয়েছেন অজিত দোভালও

Online Desk জুলাই 30, 2026
death.jpg

ঘর থেকে উদ্ধার চাদরে মোড়া মহিলার পচাগলা দেহ, খুনের সন্দেহ স্বামীর বিরুদ্ধে

Online Desk জুলাই 30, 2026

You may have missed

MAMATA-RITO.jpg

এবার ২৮ আগস্ট নিয়ে দড়ি টানাটানি, ঋত তৃণমূল না কালীঘাট তৃণমূল কে পাবে অনুমতি!

Online Desk জুলাই 30, 2026
modi-meet.jpg

মন্ত্রীদের নিয়ে সংসদে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে প্রধানমন্ত্রী, রয়েছেন অজিত দোভালও

Online Desk জুলাই 30, 2026
death.jpg

ঘর থেকে উদ্ধার চাদরে মোড়া মহিলার পচাগলা দেহ, খুনের সন্দেহ স্বামীর বিরুদ্ধে

Online Desk জুলাই 30, 2026
accident.png

সাত সকালে বাস দুর্ঘটনা দক্ষিণ কলকাতায়; দুই বাসের মাঝে পরে প্রাণ হারালেন স্কুটিচালক

Online Desk জুলাই 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.