Skip to content
জুলাই 30, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সিঙ্গুরে কেমিক্যাল হাব হতে পারে, শুভেন্দুকে পরামর্শ দিলেন শমীক

সিঙ্গুরে কেমিক্যাল হাব হতে পারে, শুভেন্দুকে পরামর্শ দিলেন শমীক

Online Desk জুলাই 30, 2026
SHUVENDU-SHAMIK.jpg

ওঙ্কার ডেস্কঃ কেন্দ্র সরকারের ৩,০৩০ কোটি টাকার ‘ভব্য রসায়ন’ প্রকল্পের সুবিধা নিয়ে বাংলায় এক বিশাল কেমিক্যাল পার্ক গড়ে তোলার আর্জি জানালেন শমীক ভট্টাচার্য। শুধু তাই নয়, এই কেমিক্যাল হাব কোথায় হবে, জায়গার কথাও বাতলে দিয়েছেন শমীক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, জমি নিয়ে বিতর্ক না হলে তা সিঙ্গুরেও করা যেতে পারে।
মুখ্যমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি উল্লেখ করেছেন, এটি পশ্চিমবঙ্গের শিল্পায়নের ক্ষেত্রে এক অভূতপূর্ব সুযোগ। অন্য রাজ্যগুলি আবেদন করার আগেই দ্রুত পদক্ষেপ নিয়ে কেন্দ্র সরকারের কাছে রাজ্যের দাবি জোরালোভাবে পেশ করা উচিত।
শমীক ভট্টাচার্য তাঁর চিঠিতে জানিয়েছেন, রাজ্য সরকার যদি এই প্রকল্পে সাফল্য পায়, তবে কেবল সরকারি অনুদানই নয়, বরং ভবিষ্যতে হাজার হাজার কোটি টাকার দেশি ও বিদেশি বেসরকারি বিনিয়োগ বাংলায় আসবে। এই প্রকল্পের প্রধান সুবিধাসমূহ মোটামুটি এরকম—কেন্দ্র ও রাজ্য মিলিয়ে অন্তত ১,৫০০ কোটি টাকার পরিকাঠামো গড়ে উঠবে। কেমিক্যাল, নির্মাণ, লজিস্টিক্স এবং ক্ষুদ্র-মাঝারি শিল্পে প্রচুর নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বস্ত্র, ওষুধ, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং কৃষি শিল্প প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাভবান হবে।
চিঠিতে সম্ভাব্য কেমিক্যাল পার্ক গড়ার জন্য রাজ্যের ৪টি কৌশলগত জায়গার নাম প্রস্তাব করেছেন সাংসদ— সিঙ্গুর, হলদিয়া, রঘুনাথপুর এবং দুর্গাপুর। তবে তিনি স্পষ্ট করেছেন যে, রাজ্য সরকার চাইলে পরিকাঠামো অনুযায়ী অন্য কোনও উপযোগী বিতর্কমুক্ত জমি বেছে নিতে পারে। প্রকল্পের শর্ত অনুযায়ী রাজ্যকে অন্তত ২,০০০ একর নিরবচ্ছিন্ন জমি চিহ্নিত করতে হবে এবং ৫০০ কোটি টাকার আর্থিক অংশীদারিত্ব দিতে হবে।

Post Views: 15

Continue Reading

Previous: জাতীয় দলের জার্সির রঙ কেন গেরুয়া? ব্যাখ্যা দিল হকি ইন্ডিয়া
Next: সাত সকালে বাস দুর্ঘটনা দক্ষিণ কলকাতায়; দুই বাসের মাঝে পরে প্রাণ হারালেন স্কুটিচালক

সম্পর্কিত গল্প

death.jpg

ঘর থেকে উদ্ধার চাদরে মোড়া মহিলার পচাগলা দেহ, খুনের সন্দেহ স্বামীর বিরুদ্ধে

Online Desk জুলাই 30, 2026
accident.png

সাত সকালে বাস দুর্ঘটনা দক্ষিণ কলকাতায়; দুই বাসের মাঝে পরে প্রাণ হারালেন স্কুটিচালক

Online Desk জুলাই 30, 2026
hockey-india.jpg

জাতীয় দলের জার্সির রঙ কেন গেরুয়া? ব্যাখ্যা দিল হকি ইন্ডিয়া

Online Desk জুলাই 30, 2026

You may have missed

death.jpg

ঘর থেকে উদ্ধার চাদরে মোড়া মহিলার পচাগলা দেহ, খুনের সন্দেহ স্বামীর বিরুদ্ধে

Online Desk জুলাই 30, 2026
accident.png

সাত সকালে বাস দুর্ঘটনা দক্ষিণ কলকাতায়; দুই বাসের মাঝে পরে প্রাণ হারালেন স্কুটিচালক

Online Desk জুলাই 30, 2026
SHUVENDU-SHAMIK.jpg

সিঙ্গুরে কেমিক্যাল হাব হতে পারে, শুভেন্দুকে পরামর্শ দিলেন শমীক

Online Desk জুলাই 30, 2026
hockey-india.jpg

জাতীয় দলের জার্সির রঙ কেন গেরুয়া? ব্যাখ্যা দিল হকি ইন্ডিয়া

Online Desk জুলাই 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.