Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাঘবের নিরাপত্তা তুলল আপ সরকার, চাড্ডাকে জেড প্লাস সিকিউরিটির ঘোষণা শাহি মন্ত্রকের, নেপথ্যে কোন রাজনীতি?

রাঘবের নিরাপত্তা তুলল আপ সরকার, চাড্ডাকে জেড প্লাস সিকিউরিটির ঘোষণা শাহি মন্ত্রকের, নেপথ্যে কোন রাজনীতি?

Online Desk এপ্রিল 15, 2026
raghav-chadha.jpg

ওঙ্কার ডেস্ক: আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে পাঞ্জাবের আপ সরকার। কেজরিওয়ালের দলের সরকার এই সিদ্ধান্ত নেওয়ার পর চাড্ডার পাশে দাঁড়াল বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। তাঁকে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে রাঘবকে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া এই নিরাপত্তা নিয় প্রশ্ন উঠতে শুরু করেছে । কেন বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্র আপ-এর রাঘব চাড্ডাকে নিরাপত্তা দিল?
সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ঘোষণা করা নিরাপত্তা যতক্ষণ না কার্যকর হচ্ছে ততক্ষণ রাঘব চাড্ডাকে নিরাপত্তা দেবে দিল্লি পুলিশ। গোয়েন্দাদের তথ্য ও মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়ছে কেন্দ্র সরকার। সম্প্রতি আম আদমি পার্টির তরফে দাবি করা হয়েছিল রাঘব চাড্ডা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। এদিন অমিত শাহের মন্ত্রকের এই পদক্ষেপের ফলে সেই জল্পনা আরও জোরালো হল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা । আপ-এর মুখপাত্র প্রিয়াঙ্কা কক্করের দাবি, রাঘব চাড্ডা বিজেপির সঙ্গে যোগাযোগে ছিলেন। তিনি বলেন, ‘আমাদের কাছে নির্ভরযোগ্য সূত্র থেকে খবর আছে, বিজেপির শীর্ষ স্তরের নেতাদের সঙ্গে রাঘব চাড্ডার একটি বৈঠক হয়েছিল। যেখানে রাঘবকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যসভার ডেপুটি লিডার হিসেবে তাঁর জায়গায় আসা অশোক মিত্তলের বিরুদ্ধে অভিযান চালানো হবে।’ ঘটনাচক্রে বুধবারই মিত্তলের জলন্ধরের বাসভবনে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

প্রিয়াঙ্কা বলেন, ‘এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, রাঘবের মনে রাখা উচিত অরবিন্দ কেজরিওয়ালই তাঁকে রাস্তা থেকে রাজ্যসভায় নিয়ে এসেছিলেন।’ তিনি আরও বলেন, এই কেন্দ্রীয় নিরাপত্তা বিজেপির সঙ্গে চাড্ডার দর কষাকষির ফল। কিন্তু পাঞ্জাব সরকার কেন রাঘব চাড্ডার জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করল? এই প্রশ্নের কোনও স্পষ্ট উত্তর আনুষ্ঠানিক ভাবে দেয়নি পাঞ্জাব সরকার। পর্যবেক্ষকদের মতে, আপ নেতৃত্বের সঙ্গে রাঘবের যে দূরত্ব তৈরি হয়েছে এই পদক্ষেপটি তার প্রমাণ।

Post Views: 128

Continue Reading

Previous: ১৮০ জন নাবালিকার যৌন নিপীড়নে অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার
Next: আবেগ নিয়েই ময়দানে হল বারপুজো আরও এগিয়ে যাওয়ার বার্তা দুই প্রধানের

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.