Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আবেগ নিয়েই ময়দানে হল বারপুজো আরও এগিয়ে যাওয়ার বার্তা দুই প্রধানের

আবেগ নিয়েই ময়দানে হল বারপুজো আরও এগিয়ে যাওয়ার বার্তা দুই প্রধানের

Online Desk এপ্রিল 15, 2026
Barpujo.jpg

স্পোর্টস রিপোর্টার : ঐতিহ মেনেই প্রতিবারের মত এবারেও নববর্ষর প্রথম ময়দানে হল বারপুজো। আর বরাবরের মত এবারও আকর্ষণ ছিল সেই দুই প্রধান মোহনবাগান ক্লাব আর ইস্টবেঙ্গল ক্লাব। মোহনবাগান ক্লাবে পুজো শুরু হয় সকাল ৯.৪০ মিনিটে সচিব সৃঞ্জয় বসু সভাপতি দেবাশিস দত্ত সহ কর্তারা, অধিনায়ক শুভাশিস বসু মনবীর সিং অংশ নিলেন বার পুজোয়। প্রবল গরমে সদস্য সমর্থকদের উপস্থিতি খুব বেশি না হলেও, আবেগের কমতি ছিল না।বিগত কয়েক বছর ধরেই বার পুজোর সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সবুজ মেরুন, এবারও তার ব্যতিক্রম হল না। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গেই হল সংবর্ধনা পর্ব। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় সহ বেশ কয়েকজন সংবর্ধনা দেওয়া হল। পাশাপাশি হকি, ক্রিকেট, অ্যাথলেটিক্সে নতুন স্পনসর পেল মোহনবাগান ক্লাব। বারপুজোর দিনেই লক্ষ্মীলাভ গঙ্গাপারের ক্লাবে।আগেই হকি অ্যাকাডেমি করার কথা ঘোষণা করেছে মোহনবাগান। এবার ক্লাবের মধ্যেই ক্রিকেট অ্যাকাডেমির পরিকল্পনা নিয়েছে। বর্তমানে অত্যন্ত জনপ্রিয় প্রিকিল বল কোর্ট তৈরি করতে চাইছেন কর্তারা।

সভাপতি দেবশিস দত্ত বলেন, হকির পাশাপাশি ক্রিকেট অ্যাকাডেমি তৈরি হবে। আমরা সেটা ক্লাবেই হবে। এই নিয়ে সেনার সঙ্গে কথাও হয়েছে। পাশাপাশি দেবাশিস দত্ত উল্লেখ করেছেন, মোহনবাগান সব সময়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে। আমি মনে করি গত ম্যাচটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট কারণ জয় পাওয়াটা খুব দরকার ছিল। জয় না পেলে আমরা চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যেতাম।’এদিকে লাল-হলুদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করলেন ইস্টবেঙ্গল শীর্ষ কর্মকর্তা দেবব্রত সরকার। মশাল বাহিনীকে নেতৃত্ব দেবেন মহম্মদ রাকিব। সহ-অধিনায়ক হিসাবে নির্বাচিত হলেন লালচুংনুঙ্গা। ইস্টবেঙ্গলের বারপুজোয় হাজির ছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে।দেবব্রত সরকার জানিয়েছেন, আগামী বছর ইস্টবেঙ্গল মাঠেই ফের ফুটবল খেলা শুরু হবে। তিনি আশাবাদী, ফুটবলাররা যদি সেরাটা দিতে পারেন নিজেদের সঠিকভাবে প্রস্তুত করেন, তবে দল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতাও রাখে।নববর্ষ উপলক্ষে ভবানীপুর ক্লাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান একাধিক ফুটবল ব্যক্তিত্ব। সবুজ তোতা ব্যারেটো, সংগ্রাম মুখোপাধ্যায়, ডেনসন দেবদাস, শিলটন পাল ও সামাদ আলি মল্লিক প্রমুখ। এক ঝাঁক খুদে ফুটবলারদের সামনে রেখেই হল বারপুজোর অনুষ্ঠান। উৎসবের আবহে জমে ওঠে ক্লাব প্রাঙ্গণ।এছাড়াও এই শুভ দিনে খিদিরপুর, উয়াড়ি, কাস্টমস, পুলিশ এসি, বারপুজোর আয়োজন করা হয়, যেখানে ক্লাব সদস্য ও সমর্থকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

Post Views: 115

Continue Reading

Previous: রাঘবের নিরাপত্তা তুলল আপ সরকার, চাড্ডাকে জেড প্লাস সিকিউরিটির ঘোষণা শাহি মন্ত্রকের, নেপথ্যে কোন রাজনীতি?
Next: আসন পুনর্বিন্যাস: কেন্দ্রের বিরুদ্ধে ‘কালা দিবসের’ ঘোষণা স্ট্যালিনের

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.