Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আসন পুনর্বিন্যাস: কেন্দ্রের বিরুদ্ধে ‘কালা দিবসের’ ঘোষণা স্ট্যালিনের

আসন পুনর্বিন্যাস: কেন্দ্রের বিরুদ্ধে ‘কালা দিবসের’ ঘোষণা স্ট্যালিনের

Online Desk এপ্রিল 15, 2026
mk-stalin.jpg

ওঙ্কার ডেস্ক: সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। এই অধিবেশনে লোকসভার পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিলটি পাস করার পরিকল্পনা কেন্দ্রের। এই নিয়ে যখন শাসক পক্ষ প্রস্তুতি নিচ্ছে তখন, বিরোধীরা জোট বাঁধতে শুরু করেছে এই আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করে। ইতিমধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি কর্মসূচির কথা ঘোষণা করেছেন।
ডিএমকে প্রধানের দাবি, লোকসভার আসন পুনর্বিন্যাস করে পশ্চিমবঙ্গ-সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলির অধিকার কেড়ে নিতে চায় বিজেপি। তাঁর অভিযোগ, রাজ্যগুলির সঙ্গে আলোচনা না করে, এক তরফা ভাবে কেন্দ্রীয় সরকার সংবিধান সংশোধন করতে চাইছে। দক্ষিণের রাজ্যগুলি ছাড়াও দেশের অন্য কোনও রাজ্যের স্বার্থ যদি এর ফলে বিঘ্নিত হয় তা হলে আন্দোলনে নামবেন তাঁরা। আগামী ১৬ থেকে ১৮ এপ্রিল সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার। ওই অধিবেশনে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল দুটি পাশ করাতে চায় বিজেপি সরকার। আর ১৬ তারিখেই কালা দিবসের ডাক দিয়েছেন স্ট্যালিন। তিনি ওই দিন তামিলনাড়ুর সব বাড়ি এবং সরকারি অফিসে কালো পতাকা ওড়ানোর ডাক দিয়েছেন।
উল্লেখ্য, ২০২৯-এর লোকসভা নির্বাচনে মহিলা আসন সংরক্ষণ আইন কার্যকর করতে চায় মোদী সরকার। মহিলাদের জন্য আনতে চলা ওই বিলের পোশাকি নাম ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’। এই বিলের সঙ্গেই ১৩১তম সংবিধান সংশোধনী বিলও পেশ করার কথা। লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়ার পরে ওই বিলে রাষ্ট্রপতি সই করলে লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বেড়ে হতে পারে ৮৫০।

Post Views: 111

Continue Reading

Previous: আবেগ নিয়েই ময়দানে হল বারপুজো আরও এগিয়ে যাওয়ার বার্তা দুই প্রধানের
Next: গোবরডাঙ্গায় পালিত হল ঐতিহাসিক মশলা মেলা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.