Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গোবরডাঙ্গায় পালিত হল ঐতিহাসিক মশলা মেলা

গোবরডাঙ্গায় পালিত হল ঐতিহাসিক মশলা মেলা

Online Desk এপ্রিল 15, 2026
wwww

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: রাজ্য জুড়ে পালিত হচ্ছে নববর্ষ। কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, কোথাও বা আবার মাতামাতি চলছে হালখাতা নিয়ে। তবে এই দিন প্রতিবছর উত্তর ২৪ পরগণার গোবরডাঙ্গায় পালিত হয় নতুনভাবে। জমিদার বাড়ি লাগোয়া মাঠে বসে এক অভিনব মেলা। মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, মেলা তো মেলাই হয়, অভিনব ভাবে আবার কি মেলা হয়! এই মেলা হল মশলা মেলা। বিভিন্ন ধরনের রান্নার মশলাপাতি ও আনাজ সামগ্রী নিয়ে বসেন বিক্রেতারা। আর সেখান থেকে অনেকেই বছরের মশলা কিনে রাখেন।
এই মশলা মেলা নিয়ে এক ইতিহাস রয়েছে। একদিনের এই মশলা মেলার উদ্বোধন হয়েছিল ১৮২৩ সালে। এবার এই মেলা ২০৪ বছরে পদার্পণ করল। তৎকালীন কুশদহ জেলার অধীন থাকা গোবরডাঙার জমিদারেরা প্রজাদের কাছ থেকে খাজনা উপায়ের জন্য এটা চালু করেছিলেন। জমিতে চাষ করা বিভিন্ন মশলা কৃষকরা মজুদ করে রাখতেন আর প্রতিবছর পয়লা বৈশাখে যমুনা থেকে নৌকায় করে এসে জমিদারদের বাড়ির সামনের মাঠে বসা মেলা থেকে এলাকার বাসিন্দারেরা এক বছরের মশলা একসঙ্গে কিনতেন। তাতে চাষীও লাভবান হত আর বাসিন্দারাও উপকৃত হতো। দিনের শেষে সেই মশলা বিক্রি করে ওখানে বসেই বছরের খাজনা মিটিয়ে বাড়ি ফিরতো কৃষকেরা। যদিও ভারত স্বাধীনের পর সেসব অতীত হয়ে গিয়েছে। তবে জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়ের হাত ধরে হওয়া মশলা মেলা এখনো হয়। একইসঙ্গে পাশের মাঠে হয় গোষ্ঠ বিহার মেলা। মেলা এক সপ্তাহ ধরে হলেও মশলা মেলা শুধুমাত্র এক দিনই (পহেলা বৈশাখ) হয়। পরবর্তীতে অবশ্য শুধু মশলা নয় বিভিন্ন আনাজ সামগ্রী ও ডাল সামগ্রী মশলা মেলায় বিক্রি হয় ।

Post Views: 110

Continue Reading

Previous: আসন পুনর্বিন্যাস: কেন্দ্রের বিরুদ্ধে ‘কালা দিবসের’ ঘোষণা স্ট্যালিনের
Next: ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র, সামনে দুই কঠোর শর্ত

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.