Skip to content
জুলাই 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরাখণ্ডের আলমোড়ায় যাত্রীদের নিয়ে খাদে পড়ল বাস, মৃত্যু ৭ জনের, জখম ১১

উত্তরাখণ্ডের আলমোড়ায় যাত্রীদের নিয়ে খাদে পড়ল বাস, মৃত্যু ৭ জনের, জখম ১১

Online Desk ডিসেম্বর 30, 2025
accident-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডের আলমোড়া জেলায়। মঙ্গলবার সকালে যাত্রী নিয়ে দ্বারহাট থেকে রামনগরের দিকে যাচ্ছিল একটি বাস। সেই যাত্রাপথে কয়েক শো ফুট নীচে খাদে পড়ে যায় বাসটি। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাত জনের, জখম হয়েছেন ১১ জন।

রিপোর্ট অনুসারে, ভিকিয়াইনসাইন এলাকার সালাপানির কাছে ১৯ জন যাত্রীকে নিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানানা, গাড়িটি বিনায়ক পার করার কিছুক্ষণের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজে হাত লাগায়। ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। স্থানীয় এক বাসিন্দা বিষয়টি নিয়ে বলেন, ‘বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে কয়েক সেকেন্ডের মধ্যেই খাদে পড়ে যায়। বিকট শব্দ হয়।’ ঘটনার তদন্তে জানা গিয়েছে, ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজ চলাকালীন মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সাত। প্রশাসনের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। আলমোড়ার এসএসপি দেবেন্দ্র পিঞ্চা দুর্ঘটনার বিষয়ে বলেন, ‘ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। কিছু হতাহতের খবর পাওয়া গেছে।’

এই দুর্ঘটনায় যাঁরা জখম হয়েছেন, তাঁদেরকে ভিকিয়াইনসেইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের তরফে গুরুতর জখম যাত্রীদের উন্নত চিকিৎসার জন্য বিমানে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাঁকের মুখে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। বা কোনও যান্ত্রিক ত্রুটি ঘটে থাকতে পারে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পূর্ণ সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।

Post Views: 287

Continue Reading

Previous: পুতিনের বাসভবনে হামলায় ক্ষুব্ধ হয়েছিলেন ট্রাম্প
Next: ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে ফের সংঘাত হতে পারে, দাবি মার্কিন সংস্থার রিপোর্টে

সম্পর্কিত গল্প

jyoti-ff.jpg

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিএইচডি গবেষকের, পড়ুয়াদের বিক্ষোভ সামলাতে নামানো হল পুলিশ

Online Desk জুলাই 28, 2026
death-leg.jpg

চরম আর্থিক সঙ্কট, গুজরাটে একই পরিবারের তিন জনের আত্মহত্যা

Online Desk জুলাই 28, 2026
202607283881016.jpg

পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন ঘিরে ব্যাপক অশান্তি; পুলিশের গুলিতে মৃত অন্তত ২০

Online Desk জুলাই 28, 2026

You may have missed

East-Bengal.jpg

কলকাতা লিগে জয়ের রথ অব্যাহত ইস্টবেঙ্গলের, পাঠচক্রকে হারালো ৫ গোলে

Online Desk জুলাই 28, 2026
M.jpg

ইউনাইটেডকে কষ্ট করে হারালো বাগান

Online Desk জুলাই 28, 2026
Capture.JPG

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে

Online Desk জুলাই 28, 2026
jyoti-ff.jpg

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিএইচডি গবেষকের, পড়ুয়াদের বিক্ষোভ সামলাতে নামানো হল পুলিশ

Online Desk জুলাই 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.