Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে ফের সংঘাত হতে পারে, দাবি মার্কিন সংস্থার রিপোর্টে

২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে ফের সংঘাত হতে পারে, দাবি মার্কিন সংস্থার রিপোর্টে

Online Desk ডিসেম্বর 30, 2025
operation-sindoor.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি বছরে ভারতের তরফে একাধিক বার দাবি করা হয়েছে ‘অপারেশন সিঁদুর’ এখনও শেষ হয়নি বলে। এবার মার্কিন সংস্থার রিপোর্টে চাঞ্চল্যকর দাবি করা হল। মার্কিন বিদেশনীতি সংক্রান্ত পর্যবেক্ষণকারী সংস্থা ‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’ এর পর্যবেক্ষণ ২০২৬ সালে ‘অপারেশন সিঁদুর ২.০’ হওয়ার সম্ভাবনা রয়েছে। কাশ্মীরে জঙ্গি হামলার কারণে ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত হতে পারে।

‘কনফ্লিক্টস টু ওয়াচ ইন ২০২৬’ শীর্ষক ‘কাউন্সিল অন ফরেন রিলেশনস’ এর রিপোর্টে দাবি করা হয়েছে, কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে, তার জেরে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত তৈরি হতে পারে। চলতি বছরে অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি বলে অতীতে মন্তব্য করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গত নভেম্বরে লালকেল্লার কাছে গাড়ি থেকে বোমা বিস্ফোরণের পর সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অপারেশন সিঁদুর-২ এর হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘অপারেশন সিঁদুর-১ থেকে যে শিক্ষা আমরা পেয়েছি তা আমাদের শক্তিশালী করেছে। যে অভিজ্ঞতা অপারেশন সিঁদুর-২-তে ব্যবহার করবে সেনা।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জনের। সেই ঘটনার জবাবে গত ৭ মে ভারত অপারেশন সিঁদুর অভিযান চালায়। সেই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ চার দিন ধরে চলার পর শেষ হয়। ১০ মে ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতিতে রাজি হয়।

Post Views: 226

Continue Reading

Previous: উত্তরাখণ্ডের আলমোড়ায় যাত্রীদের নিয়ে খাদে পড়ল বাস, মৃত্যু ৭ জনের, জখম ১১
Next: পূজালী ফুটবল চ্যাম্পিয়নশীপ কাপ : টুর্নামেন্ট শেষে খেলার মাঠে চাঁদের হাট

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.