Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভে উত্তাল নয়ডা, পুড়ল গাড়ি, অবরুদ্ধ রাস্তা

মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভে উত্তাল নয়ডা, পুড়ল গাড়ি, অবরুদ্ধ রাস্তা

Online Desk এপ্রিল 13, 2026
haryana-move.jpg

ওঙ্কার ডেস্ক: শ্রমিক বিক্ষোভে উত্তাল নয়ডা। পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আন্দোলনকারীরা গাড়িতে ভাঙচুর করে। সেই সঙ্গে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। নয়ডার ফেজ ২-তে এই বিক্ষোভ চলছে।

নয়ডার ফেজ ২ তে বেশ কতকগুলি কারখানা রয়েছে। যেখানে কর্মরত শ্রমিকরা মজুরি বাড়ানো সহ উপযুক্ত কাজের পরিবেশের দাবিতে বিগত কয়েক দিন ধরে আন্দোলন করছেন। সোমবার সেই আন্দোলন সহিংস রূপ নেয়। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় শ্রমিকদের। বিক্ষোভ দমন করতে ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে। শ্রমিক বিক্ষোভের জেরে তীব্র যানজট তৈরি হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বিক্ষোভ নিয়ে বলেছেন, শ্রমিকদের প্রাপ্য অবশ্যই মেটাতে হবে। সেই সঙ্গে কারখানা কর্তৃপক্ষকে শ্রম আইন মেনে চলতে হবে। তবে, শ্রমিকদের উস্কানি দেওয়ার চেষ্টা করছে যারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য, মজুরি বৃদ্ধি এবং উপযুক্ত কাজের পরিবেশের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন বেশ কয়েক দিন ধরে। সম্প্রতি হরিয়ানা সরকার অদক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৫ শতাংশ বাড়িয়ে মাসিক বেতন ১১,২৭৪ টাকা থেকে বাড়িয়ে ১৫,২২০ টাকা করার ঘোষণা করেছে। তার পর বিক্ষোভ শুরু হয়। নয়ডার শ্রমিকদের প্রশ্ন হরিয়ানার শ্রমিকরা নূন্যতম মজুরি পেলে কেন তাঁরা বঞ্চিত হবেন? প্রসঙ্গত, হরিয়ানায় আধা-দক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি করা হয়েছে মাসিক ১৬,৭৮০.৭৪ টাকা। আগে যা ছিল ১২,৪৩০.১৮ টাকা।

Post Views: 122

Continue Reading

Previous: এক পাত্রীকে বিয়ে করতে হাজির দুই বর! উত্তরপ্রদেশে বিয়ের আসরে শোরগোল
Next: ইরানের সঙ্গে বৈঠককে তোয়াক্কা করেন না; স্পষ্ট জানিয়ে দিল প্রেসিডন্ট ট্রাম্প

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.