Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এক পাত্রীকে বিয়ে করতে হাজির দুই বর! উত্তরপ্রদেশে বিয়ের আসরে শোরগোল

এক পাত্রীকে বিয়ে করতে হাজির দুই বর! উত্তরপ্রদেশে বিয়ের আসরে শোরগোল

Online Desk এপ্রিল 13, 2026
two-men.jpg

ওঙ্কার ডেস্ক: বিয়ের আসর বদলে গেল নাটকীয় ঘটনায়। উত্তরপ্রদেশের আমরোহা জেলার এক পাত্রীকে বিয়ে করতে হাজির হলেন দুই পাত্র! শুধু তাই নয়, দুই বর যাত্রীদের নিয়ে তরুণীকে বিয়ে করতে পৌঁছান অনুষ্ঠানবাড়িতে। গোটা ঘটনা ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। যা নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে আমরোহার একটি ব্যাঙ্কোয়েট হলে। সম্ভল থেকে আসা বর ও বরযাত্রীদেরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিল কনের পরিবার। কিন্তু অভিযোগ, মোরাদাবাদ থেকে আরেকটি বর ও বরযাত্রীর দল ওই হলে এসে হাজির হয়। দুই বর পৌঁছলে বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি হয়। উভয় পক্ষই আসল পাত্রপক্ষ বলে দাবি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বর ও দুই বরযাত্রীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরিস্থিতি খারাপ হতে পারে আশঙ্কা করে পাত্রীর পরিবার পুলিশকে খবর দেয়। তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়ি এবং দুই বরকে অপেক্ষা করতে দেখেন।তদন্তে জানা গেছে যে, পাত্রীর প্রথমে মোরাদাবাদের এক আত্মীয়ের সঙ্গে বাগদান হয়েছিল। তবে, সম্প্রতি পরিবার দুটির মধ্যে মতবিরোধের কারণে সেই বাগদান ভেঙে যায়।

এদিকে মোরাদাবাদের পরিবারটি বিয়ের আমন্ত্রণপত্র ছাপিয়ে বিতরণ করে ফেলে। বাগদান বাতিল হওয়া সত্ত্বেও তারা অনুষ্ঠানস্থলে হাজির হয়। এদিকে, কনের পরিবার সম্ভলের এক পাত্রের সঙ্গে তাঁর বিয়ে ঠিক করেন। বিয়ের তারিখ একই রাখে। পরিস্থিতি বুঝে পুলিশ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার কনের পরিবারের উপর ছেড়ে দেয়। অবশেষে পাত্রী পক্ষ সম্ভলের পাত্রের সঙ্গেই বিয়ের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করে। এই ঘটনার পর মোরাদাবাদের পাত্রপক্ষ ঝামেলায় না জড়িয়ে ফিরে যায়। পুলিশ জানিয়েছে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। সে কারণে কোনও আইনি অভিযোগ দায়ের করা হয়নি।

Post Views: 122

Continue Reading

Previous: সকাল থেকেই জনস্রোত, রাষ্ট্রীয় মর্যাদায় শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে আশা ভোঁসলের
Next: মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভে উত্তাল নয়ডা, পুড়ল গাড়ি, অবরুদ্ধ রাস্তা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.