Skip to content
জুলাই 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অনুদান চুরি বিতর্কের মাঝে চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ রাম মন্দির ট্রাস্টের

অনুদান চুরি বিতর্কের মাঝে চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ রাম মন্দির ট্রাস্টের

Online Desk জুলাই 6, 2026
champat-rai.jpg

ওঙ্কার ডেস্ক: রাম মন্দিরে অনুদান চুরির বিতর্কের মাঝে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের পদত্যাগপত্র গ্রহণ করল কর্তৃপক্ষ। মন্দিরের অনুদান তছরুপ নিয়ে বিতর্কের মুখে পড়ে পদত্যাগ করেছিলেন চম্পত। সূত্রের খবর, এই পদের জন্য এগিয়ে রয়েছেন বজরং বাগরা।

বজরং বাগরা বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সাধারণ সম্পাদক। পেশায় তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তাঁর প্রশাসনিক ও আর্থিক দক্ষতা ট্রাস্টের কাজকে আরও পেশাদার করে তুলতে সাহায্য করবে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। সূত্রের দাবি, ট্রাস্ট এমন কাউকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে যাঁর সুশাসন, অর্থব্যবস্থা এবং প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। নতুন সাধারণ সম্পাদকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি। আগামী ১৯ এবং ২০ জুলাই দিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদের দ্বিবার্ষিক জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, অযোধ্যায় রাম মন্দিরে অনুদান আত্মসাৎ নিয়ে কড়া বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সিট প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার পর চম্পত রাই ও ট্রাস্টি অনিল মিশ্র ইস্তফাপত্র জমা দেন। রিপোর্টে উল্লেখ করা হয়, কীভাবে নগদ অনুদান গণনার দায়িত্বে থাকা মন্দির কর্মীরা টাকা চুরি করেছিলেন। সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও তাঁরা এই কাজ করেছিলেন। ফুটেজ নিয়মিত পরীক্ষা করা হতো না বলে তারা এই কাজ চালিয়ে যেতে থাকে। বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে, প্রায় ৭ থেকে ৭.৫ কোটি টাকা খোয়া গেছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় প্রতিষ্ঠান থেকে।

Post Views: 14

Continue Reading

Previous: এবার ভাঙন হুমায়ূনের দলের; জেলা সভাপতির পদ থেকে ইস্তফা বিজয় শেখের
Next: প্রেমিকার সঙ্গে থাকতে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ, নেপাল থেকে ফিরতেই গ্রেপ্তার স্বামী-প্রেমিকা

সম্পর্কিত গল্প

pm-modi-trinidad.jpg

ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে প্রধানমন্ত্রী মোদী

Online Desk জুলাই 6, 2026
baruipur.png

বারুইপুর ঘটনায় যুক্ত হল অপহরণ, গণধর্ষণের ধারা; ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 6, 2026
DEADBODY.png

প্রেমিকার সঙ্গে থাকতে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ, নেপাল থেকে ফিরতেই গ্রেপ্তার স্বামী-প্রেমিকা

Online Desk জুলাই 6, 2026

You may have missed

pm-modi-trinidad.jpg

ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে প্রধানমন্ত্রী মোদী

Online Desk জুলাই 6, 2026
baruipur.png

বারুইপুর ঘটনায় যুক্ত হল অপহরণ, গণধর্ষণের ধারা; ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 6, 2026
DEADBODY.png

প্রেমিকার সঙ্গে থাকতে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ, নেপাল থেকে ফিরতেই গ্রেপ্তার স্বামী-প্রেমিকা

Online Desk জুলাই 6, 2026
champat-rai.jpg

অনুদান চুরি বিতর্কের মাঝে চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ রাম মন্দির ট্রাস্টের

Online Desk জুলাই 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.