Skip to content
জুলাই 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এবার ভাঙন হুমায়ূনের দলের; জেলা সভাপতির পদ থেকে ইস্তফা বিজয় শেখের

এবার ভাঙন হুমায়ূনের দলের; জেলা সভাপতির পদ থেকে ইস্তফা বিজয় শেখের

Online Desk জুলাই 6, 2026
huycdjkSA.png

ওঙ্কার ডেস্ক: মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন আম জনতা উন্নয়ন পার্টিতে ফের ভাঙনের ছবি সামনে এল। এবার দলের মুর্শিদাবাদ জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করলেন বিজয় শেখ। রবিবার একটি ভিডিও বার্তায় তিনি পদত্যাগের কথা জানান এবং বলেন, আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রও জমা দেবেন।
ভিডিও বার্তায় বিজয় শেখ অভিযোগ করেন, দলের মধ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করা কর্মীদের মূল্যায়ন করা হচ্ছে না। তাঁর দাবি, কিছু ‘লম্পট’ ব্যক্তির পরামর্শেই দল পরিচালিত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদগুলি যোগ্যতার ভিত্তিতে নয়, পক্ষপাতিত্বের মাধ্যমে বিলিয়ে দেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, যাঁরা আগে কোনও রাজনৈতিক দলে সক্রিয় ছিলেন না, তাঁরাই এখন দলে এসে নিজেদের প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, অথচ দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য কাজ করা কর্মীরা উপেক্ষিত হচ্ছেন।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, পদত্যাগের ঘোষণা করার মাত্র একদিন আগেও বিজয় শেখকে হুমায়ুন কবীরের সঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই অবস্থান বদলে তিনি জেলা সভাপতির পদ ছাড়ার সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানান। শুধু তিনিই নন, দলের আরও দুই অঞ্চল সভাপতিও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। ফলে মুর্শিদাবাদে নবগঠিত এই রাজনৈতিক দলের সাংগঠনিক শক্তি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেও বিজয় শেখ স্পষ্ট করে জানিয়েছেন, দলের চেয়ারম্যান হুমায়ুন কবীরের প্রতি তাঁর ব্যক্তিগত শ্রদ্ধা ও সম্মান অটুট রয়েছে। ব্যক্তিগতভাবে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই বলেও তিনি দাবি করেছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্ককে কেন্দ্র করে হুমায়ুন কবীর রাজনৈতিক চাপে রয়েছেন। বিভিন্ন মন্তব্যকে ঘিরে তাঁর বিরুদ্ধে পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়াও চলছে। সেই আবহেই দলের একের পর এক পদাধিকারীর পদত্যাগের ঘটনায় রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে। দলীয় সংগঠন কতটা অটুট থাকবে এবং এই ভাঙন ভবিষ্যতে আরও বাড়বে কি না, তা নিয়েও শুরু হয়েছে বিস্তর আলোচনা।

Post Views: 14

Continue Reading

Previous: ‘বিজেপির কথায় উঠছে বসছে’, দলের প্রতীকের দাবিদার ঋতব্রত-পন্থী তৃণমূলকে নিশানা কল্যানের
Next: অনুদান চুরি বিতর্কের মাঝে চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ রাম মন্দির ট্রাস্টের

সম্পর্কিত গল্প

baruipur.png

বারুইপুর ঘটনায় যুক্ত হল অপহরণ, গণধর্ষণের ধারা; ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 6, 2026
DEADBODY.png

প্রেমিকার সঙ্গে থাকতে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ, নেপাল থেকে ফিরতেই গ্রেপ্তার স্বামী-প্রেমিকা

Online Desk জুলাই 6, 2026
champat-rai.jpg

অনুদান চুরি বিতর্কের মাঝে চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ রাম মন্দির ট্রাস্টের

Online Desk জুলাই 6, 2026

You may have missed

baruipur.png

বারুইপুর ঘটনায় যুক্ত হল অপহরণ, গণধর্ষণের ধারা; ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 6, 2026
DEADBODY.png

প্রেমিকার সঙ্গে থাকতে স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ, নেপাল থেকে ফিরতেই গ্রেপ্তার স্বামী-প্রেমিকা

Online Desk জুলাই 6, 2026
champat-rai.jpg

অনুদান চুরি বিতর্কের মাঝে চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ রাম মন্দির ট্রাস্টের

Online Desk জুলাই 6, 2026
huycdjkSA.png

এবার ভাঙন হুমায়ূনের দলের; জেলা সভাপতির পদ থেকে ইস্তফা বিজয় শেখের

Online Desk জুলাই 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.