Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • লন্ডনে প্রধান বিচারপতিকে ‘অসম্মান’, নিন্দা জানাল ভারত

লন্ডনে প্রধান বিচারপতিকে ‘অসম্মান’, নিন্দা জানাল ভারত

Online Desk জুন 6, 2026
1000333131.jpg

ওঙ্কার ডেস্ক: বিদেশের মাটিতে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে ‘অসম্মান’ করার প্রতিবাদ জানাল ভারত। নয়াদিল্লির তরফে স্পষ্ট জানানো হয়েছে, ভিন্ন মত গণতান্ত্রিক সমাজের অংশ। কিন্তু তা সম্মানজনক ভাবে জানাতে হবে।

শুক্রবার লন্ডনের ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘এধরনের অশোভন আচরণ গ্রহণযোগ্য নয়। মতপার্থক্য একটি গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক অংশ। তবে, তা অবশ্যই সভ্য ও সম্মানজনকভাবে প্রকাশ করতে হবে।’ উল্লেখ্য, লন্ডনে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। পর্যবেক্ষকদের একাংশের মতে, বিশ্ব মঞ্চে ভারত-বিরোধী তত্ত্ব প্রচার করে ভারতের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টার অংশ এই ‘হেনস্থা’।

প্রসঙ্গত বৃহস্পতিবার লন্ডনের বার্কবেক কলেজে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও আন্তর্জাতিক আইন’ শীর্ষক এক আলোচনায় অংশ নিয়েছিলেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। সেখানে ভাষণ দেওয়ার পর প্রশ্নোত্তর পর্বে কয়েকজন ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলেন। ভারতে ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা বাড়ছে বলে দাবি করেন প্রশ্নকর্তারা। সম্প্রতি সূর্য কান্ত যে আরশোলা মন্তব্য করেছেন তা নিয়েও কেউ কেউ প্রশ্ন করেন। এক মহিলা প্রশ্ন করেন, ‘আমরা এখন দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক স্তরে বহু আইন বিশেষজ্ঞের কাছ থেকে শুনছি, ভারতে ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিষয়টি মহামান্য প্রধান বিচারপতির বক্তব্যেও কিছুটা প্রতিফলিত হয়েছে।’ যদিও তাঁর প্রশ্ন গ্রহণ করা হয়নি আয়োজকদের তরফে।

Post Views: 75

Continue Reading

Previous: এবার কলকাতা স্টেশনের সঙ্গে জুড়ে যাবে মেট্রো; খরচ হবে ৮ লক্ষ কোটি টাকা
Next: ভারতের নতুন টি২০ অধিনায়ক শ্রেয়স, ১৫ বছরেই দলের জায়গা পেয়ে ইতিহাস বৈভবের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.