Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ভারতের নতুন টি২০ অধিনায়ক শ্রেয়স, ১৫ বছরেই দলের জায়গা পেয়ে ইতিহাস বৈভবের

ভারতের নতুন টি২০ অধিনায়ক শ্রেয়স, ১৫ বছরেই দলের জায়গা পেয়ে ইতিহাস বৈভবের

Online Desk জুন 6, 2026
Baibhab.jpg

স্পোর্টস ডেস্ক : ১৫ বছর বয়সে দেশের সিনিয়র দলে জায়গা পেলেন বিহারের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। আইপিএল সহ বাইশ গজে ঝড় তুলে টিম ইন্ডিয়ার জার্সি আদায় করে নিলেন বৈভব। এবারের আইপিএলে ৭৭৬ রান করে কমলা টুপি জেতা বৈভব সূর্যবংশীকে জাতীয় দলে দেখতে চেয়েছিলেন সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তীরা।

মুম্বই বোর্ডের সদর দফতরে বৈঠকে বসেন জাতীয় নির্বাচকেরা। ছিলেন বোর্ড সচিব দেবজিৎ শইকীয়াও। সেই বৈঠকেই সূর্যকুমারকে জাতীয় দল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্তে সিলমোহর পড়ল। প্রথম বার ভারতীয় দলে সুযোগ পেল ১৫ বছরের বৈভব সূর্যবংশী। আইপিএলে কমলা টুপি জেতার পরই বৈভবকে নিয়ে আলোচনা শুরু হয়। একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ বৈভবকে ভারতীয় দলে নেওয়ার দাবি তোলেন। শেষ পর্যন্ত শনিবার ঘোষিত তিনটি দলেই রাখা হয়েছে তাকে। দেশের হয়ে মাঠে নামলেই বৈভব ভেঙে দেবে সচিন তেন্ডুলকরের রেকর্ড। সচিন ১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ক্রিকেট খেলেন। শনিবার বৈভবের বয়স ১৫ বছর ৭১ দিন। অর্থাৎ দেশের জার্সি গায়ে মাঠে নামলেই সচিনের রেকর্ড ভেঙে দেবে কিশোর ক্রিকেটার।

সেপ্টেম্বরে জাপানে হতে চলা এশিয়ান গেমসে পুরুষদের টি-২০ ক্রিকেট দল ঘোষণা করল বিসিসিআই। এশিয়ান গেমসে ভারতীয় টি-২০ দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। যে শ্রেয়স বারবার টি-২০ দলে ব্রাত্য রাখা হয়েছিল। কিন্তু দলকে নেতৃত্ব দিয়ে পরপর দুবার আইপিএল ফাইনালে তোলার নজির গড়া শ্রেয়সকে শুধু টি-২০ দলে ফেরানো হল না, সঙ্গে দেওয়া হল গুরু দায়িত্বওক মাস আগে ভারতকে টি-২০ বিশ্বকাপে চ্য়াম্পিয়ন করানো অধিনায়ক সূর্যকুমার যাদব দল থেকে বাদ পড়লেন। এশিয়াডে স্কোয়াডে রাখা হয়নি হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং-কেও। বদলে পেসার অলরাউন্ডার হিসেব এশিয়ান গেমসে স্কোয়াডে রাখা হয়েছে নীতীশ কুমার রেড্ডি-কে।আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরের দল: শ্রেয়স আয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন, অক্ষর পটেল, হর্ষিত রানা, ঈশান কিশন, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং শিবম দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী।

  • এশিয়ান গেমসের দল

    শ্রেয়স আয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ, সঞ্জু স্যামসন, অক্ষর পটেল, হর্ষিত রানা, ঈশান কিশন, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী, বৈভব সূর্যবংশী।

Post Views: 99

Continue Reading

Previous: লন্ডনে প্রধান বিচারপতিকে ‘অসম্মান’, নিন্দা জানাল ভারত
Next: এখন যারা কল্যাণ চৌবের গোষ্ঠীতে তারাই স্বরূপের সঙ্গে থেকে আইএফএকে বিপদে ফেলতো, বলছেন আইএফএ সচিব

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.