Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছত্তিসগঢ়ের ধামতারিতে দুর্ঘটনায় নিহত ৩ কোবরা জওয়ান-সহ ৪

ছত্তিসগঢ়ের ধামতারিতে দুর্ঘটনায় নিহত ৩ কোবরা জওয়ান-সহ ৪

Online Desk ফেব্রুয়ারি 14, 2026
20251210_120833.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন কোবরা জওয়ান-সহ চার জনের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে রায়পুর থেকে ৮০ কিলোমিটার দূরে ধামতারি জেলার খাপরি বাইপাস সড়কের কাছে। নিহত তিন জওয়ান ২০১ ব্যাটালিয়নের (জগদলপুর) ছিলেন বলে জানা গিয়েছে।

রিপোর্ট অনুসারে, কোবরা জওয়ানরা জগদলপুর (বস্তার) থেকে গাড়িতে চেপে ফিরছিলেন। সেই যাত্রাপথে খাপরি বাইপাসের কাছে, জাতীয় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। ধাক্কার অভিঘাতে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় সময় গাড়িটিতে চালক-সহ পাঁচ জন ছিলেন। অভিমান রায় নামের এক জওয়ানের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধমতারির এসপি সুরজ সিং পরিহার বলেন, ‘প্রাথমিক চিকিৎসার পর, তাঁকে উন্নত চিকিৎসার জন্য রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নিহতদের মধ্যে রয়েছেন সাব-ইন্সপেক্টর উমেদ সিং, হেড কনস্টেবল মুকেশ কুমার, কনস্টেবল রাজকুমার এবং একজন চালক হীরালাল নাগর।’

সংঘর্ষের শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশকে খবর দেন তাঁরা। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই তিন কোবরা জওয়ানের মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেছেন। ঘটনাটিকে ‘গভীর হৃদয় বিদারক’ বলে বর্ণনা করেছেন তিনি। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘দেশের সেবায় নিবেদিতপ্রাণ আমাদের সাহসী সৈনিকদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এটি একটি অপূরণীয় ক্ষতি। এই শোকের মুহূর্তে আমার হৃদয় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’

Post Views: 198

Continue Reading

Previous: ভ্যালেন্টাইন এর দিনে ম্লান গোলাপ বাজার, চিন্তায় ফুল ব্যবসায়ীরা
Next: উত্তরে শীতের আমেজ, দক্ষিণে বাড়ছে তাপমাত্রা, রাজ্যজুড়ে আবহাওয়ার ভোলবদল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.