Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভ্যালেন্টাইন এর দিনে ম্লান গোলাপ বাজার, চিন্তায় ফুল ব্যবসায়ীরা

ভ্যালেন্টাইন এর দিনে ম্লান গোলাপ বাজার, চিন্তায় ফুল ব্যবসায়ীরা

Online Desk ফেব্রুয়ারি 14, 2026
BNKR-VALENTINE-ROSE-MARKET-PORTAL.png

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: ভ্যালেন্টাইন এর দিনে ম্লান গোলাপ বাজার । ১৪ তারিক সকালে কোতুলপুরের ফুল বাজারে গিয়ে দেখা গেল, দেশী-বিদেশী হরেক রকমের প্রজাতির গোলাপের পসরা সাজিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। কিন্তু সেভাবে দেখা নেই খদ্দেরের। চিন্তায় ব্যবসায়ীরা।
১৪ ফেব্রুয়ারী, প্রেম দিবস। প্রাশ্চাত্য সংস্কৃতি এখন বাঙ্গালীর রন্ধ্রে রন্ধ্রে। প্রেমিক বা প্রেমিকাকে মনের কথা জানাতে লাল গোলাপই চাই-ই চাই। আর সেই চাহিদাতেই এই ‘ ভ্যালেন্টাইনস ডে’ আসার আগে থেকেই গোলাপের চাহিদা আর দাম দুই-রই পারদ চড়তে থাকে। কিন্তু এবার উচ্চ ‘মাধ্যমিক আর শিবরাত্রীর কাঁটায় বিদ্ধ লাল গোলাপ। বছরের বিশেষ এই দিনটিতে বা়ড়তি লাভের আশায় থাকেন গোলাপ চাষি থেকে ফুল ব্যবসায়ী প্রত্যেকেই। কিন্তু এবার বিধি বাম।
গোলাপ বিক্রেতা নিতাই চক্রবর্তী বলেন, সন্ধ্যা বেলা বিক্রির আশা করছি দেখা যাক। পরীক্ষা থাকায় ছেলে মেয়েরা ফুল কিনছেনা।
গোলাপ বিক্রেতা সোহম হাসদা অবশ্য জানান , এ বছর মার্কেট খারাপ কারন শিব রাত্রি পড়েছে। যতক্ষণ না স্কুল অফিস ছুটি হচ্ছে ভালবাসার দিনে গলাপের বাজার বোঝা দায়।
ফুল ব্যবসায়ীরা বলেন, দেশী- বিদেশী প্রজাতির সব ধরণের গোলাপই রয়েছে, কিন্তু খদ্দের কই! ১০ টাকা থেকে শুরু করে ৬০ টাকা পর্যন্ত গোলাপ থাকলেও প্রেম দিবসের সকালের দিকে ক্রেতাদের দেখা না মিললেও বিকেলের দিকে ভালো বিক্রির আশা তারা প্রত্যেকেই করছেন বলে জানান।
যদিও এই সবে বেলা শুরু সারাদিন ও সন্ধ্যেয় কপোত কপোতীদের আশাতে পথ চেয়ে রয়েছে ব্যবসায়ীরা।

Post Views: 122

Continue Reading

Previous: জি আই তকমা পাচ্ছে বাংলার শতাব্দীপ্রাচীন নৌকা শিল্প
Next: ছত্তিসগঢ়ের ধামতারিতে দুর্ঘটনায় নিহত ৩ কোবরা জওয়ান-সহ ৪

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.