Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন: ওয়েইসি-সঙ্গ নিয়ে দ্বিধাবিভক্ত কংগ্রেস ও সমাজবাদী পার্টি

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন: ওয়েইসি-সঙ্গ নিয়ে দ্বিধাবিভক্ত কংগ্রেস ও সমাজবাদী পার্টি

Online Desk জুন 15, 2026
owaisi.jpg

ওঙ্কার ডেস্ক: বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। ২০২৭ সালের বিধানসভা নির্বাচন ঘিরে ইতিমধ্যে ঘর গোছাতে শুরু করে দিয়েছে সে রাজ্যের শাসকদল বিজেপি। যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইয়ে ইন্ডিয়া ব্লক নিজেদের কৌশল সাজাচ্ছে। এই পরিস্থিতিতে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকে নিয়ে দ্বিধাবিভক্ত ইন্ডিয়া ব্লকের দুই শরিক কংগ্রেস ও সমাজবাদী পার্টি।

রবিবার কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ এ বিষয়ে বলেন, ইন্ডিয়া জোটে মিম-যোগদান করবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তবে তিনি জোর দিয়ে বলেন, ‘সাম্প্রদায়িকতার সঙ্গে কোনও আপস করা যাবে না।’ তিনি আরও বলেন, ‘একদিকে সাম্প্রদায়িকতার বিরোধিতা করা আর অন্যদিকে সাম্প্রদায়িকতাকে শক্তিশালী করা—এ দুটো একসঙ্গে সম্ভব নয়। লড়াইটা মোদী বনাম রাহুল গান্ধীর। এখানে কোনও মধ্যপন্থা নেই। একমাত্র রাহুল গান্ধীই বিজেপিকে পরাস্ত করতে পারে। তাই যারা বিজেপিকে হারাতে চান, তাদের উচিত রাহুল গান্ধীর সঙ্গে যোগ দেওয়া এবং তাঁকে সমর্থন করা।’

সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা ও রাজ্যসভার সাংসদ রাম গোপাল যাদব যদিও ভিন্ন অবস্থান নিয়েছেন। তিনি বলেন, বিজেপি-কে দুর্বল করতে পারে এমন যে কোনও রাজনৈতিক শক্তিকেই স্বাগত। উত্তরপ্রদেশে মিম এর সঙ্গে সমঝোতার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যিনিই বিজেপি-কে পরাজিত করতে পারবেন, তাঁকেই স্বাগত।’ অন্য দিকে ওয়েইসি জানিয়েছেন, রাজ্যে বিজেপি-র ক্ষমতায় ফেরা রুখতে বিরোধী দলগুলির সঙ্গে হাত মেলাতে তাঁর দল প্রস্তুত। আসাদউদ্দিন ওয়েইসি বলেন, ‘বিজেপি-কে রুখতে আমরা জোট গড়তে প্রস্তুত… তবে শর্ত হল, আমাদের যেন সম্মান দেওয়া হয় এবং সমান মর্যাদা দেওয়া হয়।’

Post Views: 131

Continue Reading

Previous: বদলে যাচ্ছে ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালকের মুখ! রচনা বন্দ্যোপাধ্যায়ের আসনে বসবেন কে?
Next: স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে সুন্দর পিচাই; প্যালেস্টাইন পতাকা হাতে মঞ্চ ছেড়ে প্রতিবাদ ছাত্রদের

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
wngchuk-sonam.jpg

‘সোনমের অনশন ছাড়া শিক্ষামন্ত্রীর পদত্যাগ অসম্ভব ছিল’, ওয়াংচুকের সঙ্গে সিজেপির দূরত্ব-জল্পনা উড়িয়ে মন্তব্য অভিজিতের

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.