Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বদলে যাচ্ছে ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালকের মুখ! রচনা বন্দ্যোপাধ্যায়ের আসনে বসবেন কে?

বদলে যাচ্ছে ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালকের মুখ! রচনা বন্দ্যোপাধ্যায়ের আসনে বসবেন কে?

Online Desk জুন 15, 2026
gthy.png

ওঙ্কার ডেস্ক: বাংলার টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এবং দীর্ঘদিনের রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’-কে ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা। এক দশকেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠানের পরিচিত মুখ অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই গুঞ্জনের সূত্রপাত, কানাঘুষো চলছে রচনাকে আর দেখা যাবে না সঞ্চালকের আসনে? টলিপাড়া এবং স্টুডিয়োপাড়ায় এই প্রশ্নেই চর্চা।
খবর, খুব শীঘ্রই নাকি শুরু হতে চলেছে ‘দিদি নম্বর ১’-এর নতুন পর্ব। আর সেই নতুন অধ্যায়ে নাকি বড় পরিবর্তনের পথে চ্যানেল। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকা রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে নতুন কোনও মুখকে আনার ভাবনাচিন্তার গুঞ্জন ইন্ডাস্ট্রির অন্দরে। যদিও এই জল্পনার পিছনে একাধিক কারণও উঠে আসছে। রাজনৈতিক ব্যস্ততা এবং সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান বদলের জেরে রচনার জনসংযোগ এবং ভাবমূর্তি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। যদিও এই নিয়ে কারও পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও পর্যন্ত করা হয়নি। উল্লেখ্য, গত কয়েক মাসে রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়মিতভাবে অনুষ্ঠানে দেখা যায়নি। বেশ কয়েকটি পর্বে তাঁর পরিবর্তে সঞ্চালনার দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাসকে। এরই মধ্যে নতুন জল্পনা, রচনা যদি সত্যিই অনুষ্ঠান থেকে সরে দাঁড়ান, তা হলে তাঁর জায়গায় দেখা যেতে পারে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। তবে দীর্ঘদিন ধরে ‘দিদি নম্বর ১’ মানেই রচনা বন্দ্যোপাধ্যায় যেন সমার্থক হয়ে উঠেছে। তাঁর সহজ-সরল উপস্থাপনা, প্রতিযোগীদের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার ক্ষমতাই অনুষ্ঠানটিকে আলাদা জনপ্রিয়তা এনে দিয়েছে।
তবে আপাতত এই ঘটনার সবটাই জল্পনার স্তরেই রয়েছে। নতুন মরসুমে সত্যিই কি বদল আসতে চলেছে, নাকি ফের সঞ্চালকের ভূমিকায় ফিরবেন রচনা বন্দ্যোপাধ্যায়, সেই উত্তর মিলবে চ্যানেল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার পরই।

Post Views: 116

Continue Reading

Previous: স্বামীর অকথ্য অত্যাচার থেকে বাঁচতে গলায় শিকল-চাবি নিয়ে পুলিশের দারস্থ গৃহবধু
Next: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন: ওয়েইসি-সঙ্গ নিয়ে দ্বিধাবিভক্ত কংগ্রেস ও সমাজবাদী পার্টি

সম্পর্কিত গল্প

calcutta-high-court.jpg

‘নিট পরীক্ষায় কম নম্বর দিয়েছে এনটিএ!’ ভুয়ো নথি দিয়ে মামলা করে হাইকোর্টকে বিপথে চালানোর চেষ্টা, মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন বিচারপতি

Online Desk জুলাই 31, 2026
tas.png

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, আবেগঘন প্রত্যাবর্তনে নতুন করে চর্চায় নির্বাসিত লেখিকা

Online Desk জুলাই 31, 2026
mamta-tensed.png

২১ জুলাই সভা ঘিরে ফের বিপাকে মমতা; কালীঘাট তৃণমূলকে সতর্কবার্তা কলকাতা হাইকর্টের

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.