Skip to content
আগস্ট 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন অভিষেক পোড়েল

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন অভিষেক পোড়েল

Online Desk আগস্ট 11, 2026
Abhisek-Porel.jpg

ওঙ্কার স্পোর্টস ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার বাংলার উইকেটকিপার বাঁ হাতি ব্যাটারঅভিষেক পোড়েল। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। আদালতের নির্দেশ, তারকা ক্রিকেটারকে গ্রেপ্তার করতে হবে। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, যৌন নির্যাতন এবং ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে।
অভিষেক পোড়েলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক ডাক্তারি পড়ুয়া। সেই অভিযোগেই এবার গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক। যদিও তারকা ক্রিকেটার জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা এহেন অভিযোগ ভিত্তিহীন। গ্রেপ্তার বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল। জুন মাসে মায়ের সঙ্গে গিয়ে হুগলির মগরা থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই ডাক্তারি পড়ুয়া। জানিয়েছেন, সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তাঁদের বিয়ে হবে বলেও ঠিক ছিল। কিন্তু বছর দেড়েক আগে অভিষেকের সঙ্গে অভিযোগকারিণীর সম্পর্কে অবনতি ঘটে। সেবারও বিষয়টি থানা পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু ওই তরুণী সেসময়ে অভিযোগ দায়ের করেননি। কিন্তু এবার ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস থেকে শুরু করে একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয় বাংলার তারকা ক্রিকেটারের বিরুদ্ধে। অভিষেক দিল্লি ক্যাপিটাল আর বাংলা দলের গুরুত্বপূর্ণ সদস্য। সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রিয় ক্রিকেটার।

Post Views: 20

Continue Reading

Previous: মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, মৃত্যুদণ্ড দিল আদালত!
Next: সল্টলেক রাজারহাটে চলবে ট্রাম; শুরু সমীক্ষা

সম্পর্কিত গল্প

supreme-1280.jpg

‘এখনও পর্যন্ত কত আবেদনের নিষ্পত্তি করেছে ট্রাইবুনাল?’ কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

Online Desk আগস্ট 11, 2026
accident-symbolic.jpg

মধ্যপ্রদেশে দাঁড়িয়ে থাকা গাড়িতে এসে সজোরে ধাক্কা গাড়ির! মৃত্যু একই পরিবারের ৩ জনের

Online Desk আগস্ট 11, 2026
tram.png

সল্টলেক রাজারহাটে চলবে ট্রাম; শুরু সমীক্ষা

Online Desk আগস্ট 11, 2026

You may have missed

supreme-1280.jpg

‘এখনও পর্যন্ত কত আবেদনের নিষ্পত্তি করেছে ট্রাইবুনাল?’ কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

Online Desk আগস্ট 11, 2026
accident-symbolic.jpg

মধ্যপ্রদেশে দাঁড়িয়ে থাকা গাড়িতে এসে সজোরে ধাক্কা গাড়ির! মৃত্যু একই পরিবারের ৩ জনের

Online Desk আগস্ট 11, 2026
tram.png

সল্টলেক রাজারহাটে চলবে ট্রাম; শুরু সমীক্ষা

Online Desk আগস্ট 11, 2026
Abhisek-Porel.jpg

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন অভিষেক পোড়েল

Online Desk আগস্ট 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.