Skip to content
জুন 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অপরাধী যেই হোক, ছাড় দেওয়া হবে না’, রাম মন্দিরে চুরির ঘটনায় হুঁশিয়ারি যোগীর

‘অপরাধী যেই হোক, ছাড় দেওয়া হবে না’, রাম মন্দিরে চুরির ঘটনায় হুঁশিয়ারি যোগীর

Online Desk জুন 19, 2026
yogi-adityanath.jpg

ওঙ্কার ডেস্ক: রাম মন্দিরে অনুদানের টাকা ও সোনা চুরির অভিযোগ ঘিরে সরগরম উত্তরপ্রদেশের রাজনীতি। অযোধ্যার ওই মন্দির থেকে কোটি কোটি টাকা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই আবহে কড়া হুঁশিয়ারি দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্পষ্ট জানান, রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় যারা জড়িত সেই অপরাধীদের ‘কোনও ভাবেই ছাড় দেওয়া হবে না, তারা যেই হোক না কেন’। তিনি আরও বলেন, বিষয়টি তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে।

অযোধ্যায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী যোগী বলেন, এমন কোনও মন্তব্য করা থেকে বিরত থাকুন, যা ভগবান রামের ভক্তদের অনুভূতিতে আঘাত দিতে পারে। তিনি বলেন, ‘ট্রাস্টের অনুরোধে আমরা (রাম মন্দিরের অনুদান সংক্রান্ত বিষয়টি তদন্তের জন্য) একটি সিট গঠন করে তদন্তের ব্যবস্থা করেছি। সিট এর তদন্তে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। আমি সবাইকে বলব, এমন কিছু বলা উচিত নয় যা ভগবান রামের ভক্তদের অনুভূতিতে আঘাত দেয়।’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘কারও কাছে যদি কোনও প্রমাণ থাকে, তবে তাদের উচিত তা সিট এর কাছে পেশ করা…’

রাম মন্দিরে ভক্তদের দেওয়া সোনা, রুপা ও হীরের গয়না নকল সামগ্রী দিয়ে বদলে ফেলা দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই সঙ্গে অনুদানের টাকাও চুরি করা হয়েছে বলে অভিযোগ। এই গোটা বিষয়টির তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে অনুসন্ধান শুরু হয়েছে। তদন্তকারীরা অনুদান ব্যবস্থাপনা এবং আর্থিক নথির অসঙ্গতি খতিয়ে দেখছেন। আধিকারিকদের মতে, আর্থিক লেনদেন ও নিরাপত্তা প্রোটোকল যাচাই এর কাজ শেষ হলে বিস্তারিত তথ্য জানা যাবে।

Post Views: 15

Continue Reading

Previous: নভেম্বরেই ছিল বিয়ে, বাগদত্তার সঙ্গে ছবি তুলতে গিয়ে দুর্গ থেকে ৪০০ ফুট নীচে আছড়ে পড়ল যুবক, ঘটনাস্থলেই মৃত্যু
Next: জলমগ্ন শহর, পরিদর্শনে অগ্নিমিত্রা পাল

সম্পর্কিত গল্প

CYBER-CRIME.png

সাইবার অপরাধের একটি চক্র চালানোর অভিযোগে রাজস্থান থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ

Online Desk জুন 19, 2026
mamata-abhishek-hc.png

বছরের পর ২১ জুলাইয়ের সভা আয়োজনের জন্য মমতা অভিষেককে আইনি কলকাতা হাইকোর্টের

Online Desk জুন 19, 2026
SHAOKAT.jpg

সন্তানকে আটকে রেখে বধূকে ধর্ষণ, শওকতের বিরুদ্ধে অভিযোগ মহিলার

Online Desk জুন 19, 2026

You may have missed

CYBER-CRIME.png

সাইবার অপরাধের একটি চক্র চালানোর অভিযোগে রাজস্থান থেকে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ

Online Desk জুন 19, 2026
mamata-abhishek-hc.png

বছরের পর ২১ জুলাইয়ের সভা আয়োজনের জন্য মমতা অভিষেককে আইনি কলকাতা হাইকোর্টের

Online Desk জুন 19, 2026
SHAOKAT.jpg

সন্তানকে আটকে রেখে বধূকে ধর্ষণ, শওকতের বিরুদ্ধে অভিযোগ মহিলার

Online Desk জুন 19, 2026
ABHIJIT.jpg

শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করার আবেদন জানিয়ে মোদীকে চিঠি দিলেন অভিজিৎ দিপকে

Online Desk জুন 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.