Skip to content
আগস্ট 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নভেম্বরেই ছিল বিয়ে, বাগদত্তার সঙ্গে ছবি তুলতে গিয়ে দুর্গ থেকে ৪০০ ফুট নীচে আছড়ে পড়ল যুবক, ঘটনাস্থলেই মৃত্যু

নভেম্বরেই ছিল বিয়ে, বাগদত্তার সঙ্গে ছবি তুলতে গিয়ে দুর্গ থেকে ৪০০ ফুট নীচে আছড়ে পড়ল যুবক, ঘটনাস্থলেই মৃত্যু

Online Desk জুন 19, 2026
lohagad-durga.jpg

ওঙ্কার ডেস্ক: আনন্দের মুহূর্ত বদলে গেল শোকের আবহে। মহারাষ্ট্রের পুনের লোহাগড় দুর্গে বাগদত্তাকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন ২৬ বছর বয়সী যুবক। সঙ্গে তাঁর বন্ধুরাও ছিল। কিন্তু সেই দুর্গের উপরে উঠে বাগদত্তার সঙ্গে ছবি তুলতে গিয়ে প্রচন্ড বাতাসের জেরে ভারসাম্য হারিয়ে ৪০০ ফুট নীচে পড়ে গেলেন তিনি। এর ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

শুক্রবার পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত যুবকের নাম কেতন বিশাল আগরওয়াল। তিনি গাহুঞ্জের বাসিন্দা ছিলেন। তাঁর পারিবারিক রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন ওই যুবক। চলতি বছরের নভেম্বরে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। পুলিশের তথ্য অনুযায়ী, বাগদত্তার জন্মদিন উদযাপনের জন্য কেতন বৃহস্পতিবার সকালে তাঁর ওই সঙ্গী ও দুই বন্ধুকে নিয়ে লোহাগড় দুর্গে গিয়েছিলেন। সকাল সাড়ে ১০টা নাগাদ ছবি তোলার সময় পাহাড়ের কিনারায় পা পিছলে যায় তাঁর। মুহূর্তের মধ্যে প্রায় ৪০০ ফুট নীচে পড়ে যান। এর ফলে মারাত্মক আঘাত পান তিনি। লোনাভালা গ্রামীণ থানার ইনস্পেক্টর দীনেশ তায়েদে জানান, ঘটনার সময় সেখানে প্রবল বাতাস বইছিল। তিনি বলেন, ‘আগামী নভেম্বরেব কেতন আগরওয়ালের বিয়ে হওয়ার কথা ছিল। ইতিমধ্যে বিয়ের জন্য রাজস্থানের উদয়পুরে একটি প্রাসাদও বুকিং করা হয়েছিল।’

এদিন দুর্ঘটনার খবর পেয়ে খবর পেয়ে পুলিশ এবং শিবদুর্গ মিত্র ইমার্জেন্সি রেসকিউ টিম-এর সদস্যরা লোহাগড় দুর্গের কাছে পৌঁছন। দুর্গম এলাকা ও ঘন ঝোপঝাড়ের মধ্য থেকে কেতনের মৃতদেহ উদ্ধারের জন্য তিন ঘণ্টা ধরে অভিযান চালায়। পরে দেহটি পাওয়া গেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাজনিত একটি মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

Post Views: 83

Continue Reading

Previous: রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে ‘ফ্র্যাঙ্কেনস্টাইন রাষ্ট্র’ বলল ভারত, সন্ত্রাসবাদ ইস্যুতে তীব্র আক্রমণ
Next: ‘অপরাধী যেই হোক, ছাড় দেওয়া হবে না’, রাম মন্দিরে চুরির ঘটনায় হুঁশিয়ারি যোগীর

সম্পর্কিত গল্প

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026
1000370615.jpg

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক শিয়ালদহ শাখায়, বাতিল একাধিক লোকাল!

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.