Skip to content
আগস্ট 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে ‘ফ্র্যাঙ্কেনস্টাইন রাষ্ট্র’ বলল ভারত, সন্ত্রাসবাদ ইস্যুতে তীব্র আক্রমণ

রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে ‘ফ্র্যাঙ্কেনস্টাইন রাষ্ট্র’ বলল ভারত, সন্ত্রাসবাদ ইস্যুতে তীব্র আক্রমণ

Online Desk জুন 19, 2026
anupama.png

ওঙ্কার ডেস্ক: রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের অধিবেশনে পাকিস্তানকে নিশানা করে তীব্র কূটনৈতিক আক্রমণ শানাল ভারত। সন্ত্রাসবাদের প্রশ্নে পাকিস্তানের ভূমিকা নিয়ে সরাসরি আঙুল তুলে নয়াদিল্লি অভিযোগ করেছে, ইসলামাবাদ দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে ব্যবহার করেছে। ভারতের বক্তব্য, যে দেশ নিজেই জঙ্গি সংগঠনগুলিকে লালন-পালন করেছে, সেই দেশ এখন আন্তর্জাতিক মঞ্চে নিজেকে সন্ত্রাসবাদের শিকার হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।
মানবাধিকার পরিষদের বৈঠকে পাকিস্তানের প্রতিনিধি কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করলে ‘রাইট টু রিপ্লাই’-এর মাধ্যমে ভারতের পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হয়। ভারতীয় প্রতিনিধি স্পষ্ট ভাষায় জানান, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এ বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত। একই সঙ্গে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে ভারত। সেখানে গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে পাকিস্তানের সমালোচনা করা হয়।
ভারতের বক্তব্যে বিশেষভাবে উঠে আসে পাকিস্তানের সন্ত্রাসবাদ-সংক্রান্ত অতীত ভূমিকার প্রসঙ্গ। ভারতীয় প্রতিনিধি বলেন, বিশ্বের বহু জঙ্গি সংগঠনের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে আলোচনা রয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানের শীর্ষ পর্যায়ের নেতাদের একাধিক বক্তব্যেও সন্ত্রাসবাদীদের প্রতি সহানুভূতি বা সমর্থনের ইঙ্গিত পাওয়া গিয়েছে বলে ভারতের দাবি। এই প্রেক্ষাপটে পাকিস্তানকে ‘ফ্র্যাঙ্কেনস্টাইন রাষ্ট্র’ বলে উল্লেখ করে ভারত জানায়, যে শক্তিকে একসময় নিজেই তৈরি ও পুষ্ট করা হয়েছিল, এখন সেই শক্তির ফল ভোগ করতে হচ্ছে ইসলামাবাদকে।
সিন্ধু জলচুক্তির প্রসঙ্গও উঠে আসে ভারতের বক্তব্যে। নয়াদিল্লির দাবি, দুই দেশের মধ্যে সহযোগিতা, আস্থা এবং শান্তিপূর্ণ সম্পর্কের ভিত্তিতে যে চুক্তিগুলি গড়ে উঠেছিল, সন্ত্রাসবাদকে মদত দেওয়ার অভিযোগে সেগুলির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। ভারত জানায়, বর্তমান বাস্তবতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে বহু পুরনো চুক্তিকে নতুন করে মূল্যায়নের প্রয়োজন রয়েছে। সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সেই আবহেই আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে সরাসরি আক্রমণ করে ভারত স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে, সন্ত্রাসবাদের প্রশ্নে কোনও রকম আপসের পথে হাঁটতে রাজি নয় নয়াদিল্লি।

Post Views: 84

Continue Reading

Previous: পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে বসতে পারেন ফিরহাদ!
Next: নভেম্বরেই ছিল বিয়ে, বাগদত্তার সঙ্গে ছবি তুলতে গিয়ে দুর্গ থেকে ৪০০ ফুট নীচে আছড়ে পড়ল যুবক, ঘটনাস্থলেই মৃত্যু

সম্পর্কিত গল্প

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026
1000370615.jpg

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক শিয়ালদহ শাখায়, বাতিল একাধিক লোকাল!

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.