Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৬ জনের, জখম ২ বছরের শিশু

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের ৬ জনের, জখম ২ বছরের শিশু

Online Desk জুন 15, 2026
accident-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনা রাজস্থানের বিকানেরে। দুর্ঘটনার ফলে তিন শিশু-সহ একই পরিবারের ছয় জনের মৃত্যু হয়েছে। সোমবার পুলিশের তরফে এই তথ্য জানানো হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, শ্রীডুঙ্গারগড় থানা এলাকার হেমাসার ফান্তার কাছে গাড়ির সঙ্গে একটি ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতরা মুকাম জাম্বেশ্বর মন্দির দর্শনে গিয়েছিলেন। সেখান থেকে হরিয়ানায় ফিরছিলেন তাঁরা। অতিরিক্ত পুলিশ সুপার চক্রবর্তী সিং রাঠোর জানান, গাড়িতে সাত জন ছিলেন। তাঁদের মধ্যে ছয় জন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন, গাড়ির চালক ওমপ্রকাশ বিষ্ণোই (৫০), তাঁর স্ত্রী সর্মা দেবী (৪৫), তাঁদের মেয়ে প্রমিলা (৩০) এবং প্রমিলার সন্তান রোনিত (১১), যশভি (১০) ও খুশি (৮)। পরিবারটি হরিয়ানার ফতেহাবাদে ফিরছিল। পুলিশ জানিয়েছে, প্রমিলার দুই বছরের সন্তান তনভি (২) গুরুতর জখম হয়েছে। তাকে প্রিন্স বিজয় সিং মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল, গাড়িটি দুমড়েমুচড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।

ইতিমধ্যে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীডুঙ্গারগড় কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

Post Views: 33

Continue Reading

Previous: স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে সুন্দর পিচাই; প্যালেস্টাইন পতাকা হাতে মঞ্চ ছেড়ে প্রতিবাদ ছাত্রদের
Next: ধুলিঝড়ে উড়ছে রাজধানী! ঘন্টায় ৯২ কিমি বেগে ঝোড়ো হাওয়া দিল্লীতে

সম্পর্কিত গল্প

death.jpg

ভুবনেশ্বরের এইমস হাসপাতালের মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার

Online Desk জুন 17, 2026
phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026

You may have missed

death.jpg

ভুবনেশ্বরের এইমস হাসপাতালের মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার

Online Desk জুন 17, 2026
phuchka.jpg

ফুচকা থেকে বিষক্রিয়া, বমি ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ শিশু

Online Desk জুন 17, 2026
police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.