Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ডিসেম্বরে রাজ্য সফরে মোদী-শাহ, লক্ষ্য ২০২৬ এর বিধানসভা নির্বাচন

ডিসেম্বরে রাজ্য সফরে মোদী-শাহ, লক্ষ্য ২০২৬ এর বিধানসভা নির্বাচন

Online Desk নভেম্বর 22, 2025
modi-shah.jpg

ওঙ্কার ডেস্ক: বিহারে বিপুল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে ক্ষমতায় এসেছে এনডিএ জোট। যা পদ্ম শিবিরকে অক্সিজেন জুগিয়েছে। ইতিমধ্যে বঙ্গ বিজেপির নেতারা সুর চড়াতে শুরু করেছেন, যে এবার পরবর্তী লক্ষ্য বাংলার ক্ষমতা দখল করা। এই আবহে আগামী ডিসেম্বর মাসে বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সূত্রের খবর, ২৬ এর নির্বাচনকে মাথায় রেখে ডিসেম্বর থেকেই টানা বঙ্গ সফরে আসতে চলেছেন মোদী-শাহ। রাজ্যে আসার কথা রয়েছে বিজেপির অন্যান্য শীর্ষ নেতারও। প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম, ১০টি বিভাগে দশটি কর্মসূচি করার জন্য। ইতিমধ্যে ৩টি বিভাগে সভা হয়েছে। বাকিগুলিতেও হবে।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ সফরে আসবেন বলে জানিয়েছেন সুকান্ত।

উল্লেখ্য, শুক্রবার বিজেপির সাংগঠনিক বৈঠক হয়। যেখানে ছিলেন সুনীল বনসল, সাংসদ সুকান্ত মজুমদার, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ রাজ্য স্তরের একাধিক নেতা। সূত্রের খবর, একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বৈঠকে। তবে জোর দেওয়া হয় মোদী-শাহের প্রচার কর্মসূচির উপর। এই মেগা কর্মসূচির দায়িত্ব নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। বিধানসভা নির্বাচনের আগে থেকে যে ভাবে কেন্দ্রীয় স্তরের নেতাদের এনে সভা করার পরিকল্পনা করছে বঙ্গ বিজেপি, তাতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পদ্ম শিবিরকে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। জোড়াফুল শিবিরের এক নেতার কথায়, ‘বিজেপির দিল্লির নেতারা যতই ডেইলি প্যাসেঞ্জারি করুন বঙ্গে পদ্ম ফুটবে না।’

Post Views: 189

Continue Reading

Previous: বেঙ্গালুরুতে নগদ অর্থ চুরির ঘটনা: ৩ জনকে গ্রেপ্তার, ৫.৭৬ কোটি টাকা উদ্ধার
Next: বাড়তে চলেছে তাপমাত্রা, আবারও কি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা?

সম্পর্কিত গল্প

akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026

You may have missed

akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026
Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.