Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাড়তে চলেছে তাপমাত্রা, আবারও কি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা?

বাড়তে চলেছে তাপমাত্রা, আবারও কি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা?

Online Desk নভেম্বর 23, 2025
fyhg.png

ওঙ্কার ডেস্ক: আলিপুর আবহাওয়া দফতরের তরফের জানানো হয়েছে, দক্ষিণ আন্দামানসাগর ও সংলগ্ন মালাক্কা প্রণালীতে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে উত্তর ও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপটি দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। নভেম্বরের শেষের দিকে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৩ থেকে ৪ দিনে রাজ্যে কুয়াশার দাপট বাড়বে।
উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভোর ও সকালে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষত, উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় কুয়াশা বেশি থাকবে। কলকাতায় রবিবার সকাল থেকে কুয়াশা এবং ধোঁয়াশার প্রভাব থাকবে, পরে আকাশ পরিষ্কার হবে। তবে তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন নেই। এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় সামান্য বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। উত্তরের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।

Post Views: 155

Continue Reading

Previous: ডিসেম্বরে রাজ্য সফরে মোদী-শাহ, লক্ষ্য ২০২৬ এর বিধানসভা নির্বাচন
Next: দিল্লি বিস্ফোরণের পর ফের নাশকতার ছক? উত্তরাখণ্ডে স্কুলের কাছ থেকে উদ্ধার ১৬১ জিলেটিন স্টিক

সম্পর্কিত গল্প

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026

You may have missed

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.