Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লি বিস্ফোরণের পর ফের নাশকতার ছক? উত্তরাখণ্ডে স্কুলের কাছ থেকে উদ্ধার ১৬১ জিলেটিন স্টিক

দিল্লি বিস্ফোরণের পর ফের নাশকতার ছক? উত্তরাখণ্ডে স্কুলের কাছ থেকে উদ্ধার ১৬১ জিলেটিন স্টিক

Online Desk নভেম্বর 23, 2025
gelatin.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ক্ষত এখনও দগদগে। এই আবহে উত্তরাখণ্ডের সাল্ট এলাকায় একটি সরকারি স্কুলের কাছ থেকে উদ্ধার হল ১৬১টি জিলেটিন স্টিক। বিপুল পরিমাণ এই বিস্ফোরক উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। কী কারণে এগুলি জড়ো করা হয়েছিল, কারা এগুলি নিয়ে এসেছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, উত্তরাখণ্ডের আলমোরায় সাল্ট এলাকার একটি সরকারি স্কুলের কাছ থেকে ওই ১৬১টি জিলেটিন স্টিক উদ্ধার হয়। ঝোপের মধ্যে একটি বস্তার মধ্যে সেগুলি রাখা ছিল। প্রথমে স্কুলের পড়ুয়ারা বস্তার মধ্যে সন্দেহজনক কিছু আছে মনে করে শিক্ষকদের জানায়। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে স্কুল চত্বরে আসেন তদন্তকারীরা। আসে বম্ব স্কোয়াডও। ওই ঝোপ ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া জিলেটিনগুলির মোট ওজন ২০ কেজি। বিষয়টি নিয়ে এসএসপি দেবেন্দ্র পিঞ্চা সংবাদ মাধ্যমকে বলেন, ‘ডাবরা এলাকায় একটি স্কুলের কাছ থেকে জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। কারা কোথা থেকে এই বিস্ফোরক নিয়ে এল তা খতিয়ে দেখা হচ্ছে। নাশকতার উদ্দেশ্যে ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।’ গোয়েন্দাদের মতে, পাথর খাদানে সাধারণত জিলেটিন স্টিক ব্যবহার করা হয়। কিন্তু এতগুলি বিস্ফোরক কী ভাবে এল তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে পুলিশের মধ্যে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর হরিয়ানার ফরিদাবাদ থেকে ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেন তদন্তকারীরা। তার পর দিন অর্থাৎ ১০ নভেম্বর দিল্লির লালাকেল্লাতে গাড়ি থেকে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের সময় ঘাতক গাড়িতে চালকের আসনে ছিল উমর নবি নামের এক চিকিৎসক। বিস্ফোরণে তারও মৃত্যু হয়।

Post Views: 119

Continue Reading

Previous: বাড়তে চলেছে তাপমাত্রা, আবারও কি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা?
Next: ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন : মুথুস্বামীর সেঞ্চুরি, জানসেনের সঙ্গে বড় পার্টনারশীপ চাপে ফেললো ঋষভকে

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.