Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিতে জোড়া খুনের ঘটনায় ১৩ বছর পর গ্রেফতার অভিযুক্ত

দিল্লিতে জোড়া খুনের ঘটনায় ১৩ বছর পর গ্রেফতার অভিযুক্ত

Online Desk সেপ্টেম্বর 10, 2025
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: একটি নয়, দুটি খুনের মামলা ছিল তার নামে। দীর্ঘ ১৩ বছর গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে গ্রেফতার অভিযুক্ত। রাজধানী দিল্লিতে এই অপরাধ সংঘটিত করেছিল অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম লালন কুমার ওরফে লালনওয়া (৩৩), বিহারের মাধেপুরার বাসিন্দা সে। ২০১২ সালে এক ট্রাক চালক এবং তার সহকারীকে হত্যার মূল ষড়যন্ত্রকারী ছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন।

ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণ-পূর্ব) হেমন্ত তিওয়ারি এক বিবৃতিতে বলেছেন, ‘লালন কুমারকে গ্রেফতারের জন্য ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ২০১২ সালের ডিসেম্বরে দিল্লির একটি আদালত তাকে অপরাধী ঘোষণা করে।’ তিনি বলেন, ৪ সেপ্টেম্বর মাধেপুরার শঙ্করপুর এলাকা থেকে লালনকে খুঁজে বের করে গ্রেফতার করা হয়। তাকে বিহারের স্থানীয় এক আদালতে হাজির করা হয় এবং ট্রানজিট রিমান্ডে দিল্লিতে আনা হয়।

ডিসিপি জানান, ২০১২ সালের ৩১ জুলাই পুল প্রহ্লাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। রাম গুপ্ত নামে এক ব্যক্তি অভিযোগ করেন, তার ট্রাক চালক শামীম এবং সহকারী শেরাকে অপহরণ করা হয়েছিল। তদন্তে নেমে শামীমের দেহ উদ্ধার হয় হরিয়ানার পালওয়াল থেকে এবং শেরার মৃতদেহ উদ্ধার হয় উত্তর প্রদেশের মথুরা থেকে। পরে ট্রাকটি উত্তর প্রদেশের প্রয়াগরাজে পাওয়া যায়। ঘটনার পরেই সুনীল এবং শত্রুঘ্ন নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় লালন কুমারের সঙ্গে তারা ট্রাকটি ডাকাতির পরিকল্পনা করেছিল। বাধা দিলে চালক এবং তার সহকারীকে খুন করা হয়। তবে সেই সময় লালন পালিয়ে যায়। তার পর থেকেই নিখোঁজ ছিল সে। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত স্বীকার করেছে সে ২০১২ সাল থেকে পাঞ্জাব, কেরল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং ঝাড়খণ্ডে বিভিন্ন পরিচয়ে বসবাস করছেন।

Post Views: 138

Continue Reading

Previous: পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো হল না, পিকআপ ভ্যানের ধাক্কায় দুই ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Next: উত্তপ্ত নেপাল ! পরিস্থিতি স্বাভাবিক না হলে উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরবেন না মমতা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.