Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • উত্তপ্ত নেপাল ! পরিস্থিতি স্বাভাবিক না হলে উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরবেন না মমতা

উত্তপ্ত নেপাল ! পরিস্থিতি স্বাভাবিক না হলে উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরবেন না মমতা

Online Desk সেপ্টেম্বর 10, 2025
mamata-banerjee.jpg

নিজস্ব সংবাদদাতা : নেপালে রাজনৈতিক অস্থিরতা ও ভয়াবহ সংঘর্ষের জেরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত কলকাতায় ফিরবেন না তিনি। দায়িত্ব ও কর্তব্যবোধের তাগিদেই আপাতত উত্তরবঙ্গেই থেকে যাবেন মুখ্যমন্ত্রী।

নেপালের বিভিন্ন শহরে গত কয়েক দিন ধরে দফায় দফায় বিক্ষোভ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও প্রাণহানির ঘটনা ঘটছে। সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে তার প্রভাব পড়তে পারে বলে আগে থেকেই সতর্ক প্রশাসন। মুখ্যমন্ত্রী বলেন, “দুর্দিনে মানুষের পাশে থাকা আমার দায়িত্ব। রাজনৈতিক লাভক্ষতির হিসাব করে দূরে দাঁড়ানো যায় না। আগে মানুষ, তারপর দল, তারপর রাজনীতি।”
তিনি জানান, মঙ্গলবার রাতেই নেপালের ঘটনার অভিঘাতে কবিতা লিখেছেন। তাঁর কথায়, “নেপালে মানুষকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার মতো মর্মান্তিক দৃশ্য দেখলাম, আর তারপর হাসি-আনন্দে উৎসব করতে দেখলাম। এটা কি কোনো সভ্যতা ? এমন নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমি এখানে থেকে যাচ্ছি।”

এই মুহূর্তে সীমান্ত সংলগ্ন আট জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক মহল সূত্রে খবর, নেপাল পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত উত্তরবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই ব্যস্ত থাকবেন তিনি। কলকাতায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী সময়ে। রাজনৈতিক মহল মনে করছে, মমতার এই অবস্থান কেবল প্রশাসনিক নয়, মানবিক ও নৈতিক দায়বদ্ধতারও বহিঃপ্রকাশ। সীমান্তবর্তী রাজ্য হিসেবে নেপালের অস্থিরতার প্রভাব বাংলায় পড়তে পারে এই বাস্তবতাকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী নিরাপত্তা ও শান্তি বজায় রাখার ওপর জোর দিচ্ছেন।

এদিকে সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনওরকম উস্কানি বা গুজব পরিস্থিতি আরও উত্তপ্ত না করে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “মানুষ যখন বিপদে, তখন দায়িত্ব এড়ানো যায় না। শান্তি ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি এখানেই আছি।” নেপালের উত্তাল পরিস্থিতির ছায়া এখন স্পষ্টভাবে পৌঁছেছে বাংলার সীমান্তেও। মুখ্যমন্ত্রীর এই অবস্থান যে সাধারণ মানুষের কাছে এক বড় নিশ্চিন্ততার বার্তা, তা বলাই বাহুল্য।

Post Views: 110

Continue Reading

Previous: দিল্লিতে জোড়া খুনের ঘটনায় ১৩ বছর পর গ্রেফতার অভিযুক্ত
Next: আমিরশাহি না পাকিস্তান ম্যাচই ফোকাস অধিনায়ক সূর্যর

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.