Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আমিরশাহি না পাকিস্তান ম্যাচই ফোকাস অধিনায়ক সূর্যর

আমিরশাহি না পাকিস্তান ম্যাচই ফোকাস অধিনায়ক সূর্যর

Online Desk সেপ্টেম্বর 10, 2025
FB_IMG_1757447625363.jpg

স্পোর্টস ডেস্ক : বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে এশিয়া কাপে অভিযান শুরু করবে ভারত। তবে আকর্ষণের কেন্দ্রে এই ম্যাচ নয়, ভারত-পাক লড়াই। আগামী রবিবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। যে ম্যাচ নিয়ে আগেভাগেই হুঙ্কার দিয়ে রাখলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এবারের ভারত-পাক লড়াই যে অন্য মাত্রা নেবে তা বলাই বাহুল্য। পহেলগাঁও কাণ্ড থেকে অপারেশন সিঁদুর, রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বেড়েছে দু’দেশের। ভারত-পাকিস্তানের রাজনৈতিক লড়াইয়ের দড়ি–টানাটানিতে গত মে মাসেও যে টুর্নামেন্ট ঘিরে ছিল ঘোর অনিশ্চয়তা। সেই আশঙ্কার মেঘ কেটে অবশ্য ১৪ সেপ্টেম্বর নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হচ্ছে দুই দেশ।

দ্বিপাক্ষিক সিরিজ থেকে দূরে সরে থাকা ভারত, পাকিস্তানকে আইসিসির টুর্নামেন্টের বাইরে ম্যাচ খেলাতে নামাতে পারে আর একটি টুর্নামেন্টই, তা হল এশিয়া কাপ। অধিনায়কদের বৈঠকে সূর্যকুমার যাদব ইঙ্গিত দেন আগ্রাসী ক্রিকেটের। পাক অধিনায়ক সলমন আলি আঘাও বুঝিয়ে দেন, তিনি পিছিয়ে যাবেন না। সূর্যকুমার বলেন, ‘মাঠে সব সময়ই আগ্রাসন থাকে। আগ্রাসন ছাড়া খেলা সম্ভব নয়। আমি এশিয়া কাপে নামার জন্য ভীষণ উত্তেজিত।’ সলমন আবার পাল্টা বলেছেন, ‘এ বিষয়ে আলাদা করে কাউকে কিছু বলার দরকার নেই। যদি কেউ আক্রমণাত্মক হতে চায়, তারা স্বাগত। তবে যতক্ষণ লড়াই মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকে, ততক্ষণ আমার পক্ষ থেকে কোনও বাধা নেই।’ দুবাইয়ে অধিনায়কদের সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেও অবশ্য পাশাপাশি বসতে দেখা যায়নি দুই অধিনায়ককে।

Post Views: 115

Continue Reading

Previous: উত্তপ্ত নেপাল ! পরিস্থিতি স্বাভাবিক না হলে উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরবেন না মমতা
Next: শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তানের পর নেপাল ! হিমালয়ের কোলে অগ্নিগর্ভ পরিস্থিতির পিছনে কে ?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.