Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিতে ১৫ দিনে ৮০০ জনেরও বেশি নিখোঁজ, বেশিরভাগ মহিলা ও নাবালিকা

দিল্লিতে ১৫ দিনে ৮০০ জনেরও বেশি নিখোঁজ, বেশিরভাগ মহিলা ও নাবালিকা

Online Desk ফেব্রুয়ারি 4, 2026
up-police-sized.jpg

ওঙ্কার ডেস্ক: রাজধানী শহর দিল্লিতে ১৫ দিনে নিখোঁজ হয়েছেন ৮০৭ জন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও নাবালিকা। দিল্লি পুলিশের দেওয়া তথ্য অনুসারে, ২০২৬ সালের প্রথম ১৫ দিন অর্থাৎ ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এই বিশাল সংখ্যক মানুষ নিখোঁজ হয়েছেন। এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই নারী ও নাবালিকা। প্রতিদিনের হিসেবে যা গড়ে প্রায় ৫৪টি। রিপোর্ট অনুসারে, নিখোঁজদের মধ্যে ৫০৯ জন নারী ও নাবালিকা, এবং পুরুষ রয়েছেন ২৯৮ জন।

রিপোর্ট অনুসারে, নিখোঁজদের মধ্যে ১৯১ জন নাবালক, যার মধ্যে ১৪৬ জন মেয়ে এবং ৪৫ জন ছেলে। এ ছাড়া প্রাপ্তবয়স্ক ৬১৬ জন। এখনও পর্যন্ত পুলিশ ৫৪ জন শিশু (২৫ জন ছেলে এবং ২৯ জন মেয়ে) এবং ১৮১ জন প্রাপ্তবয়স্ক (৯০ জন পুরুষ এবং ৯১ জন মহিলা)কে খুঁজে পেয়েছে। তবে এখনও নিখোঁজ প্রায় ৫৭২ জন। ৮ থেকে ১২ বছর বয়সী ১৩ জন শিশু নিখোঁজ হয়েছিল, যাদের মধ্যে আট জন ছেলে এবং পাঁচজন মেয়ে। তবে এখনও পর্যন্ত মাত্র তিন জন ছেলের সন্ধান পাওয়া গেছে। আট বছরের কম বয়সী শিশুদের মধ্যে, নয় জন শিশু নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। যার মধ্যে তিন জন ছেলেকে পাওয়া গেছে, আর ছয় জনের এখনও কোনও হদিশ মেলেনি।

নিখোঁজদের মধ্যে প্রাপ্তবয়স্কের সংখ্যা সবচেয়ে বেশি। ৬১৬ জনের মধ্যে ৩৬৩ জন মহিলা এবং ২৫৩ জন পুরুষ। পুলিশ ১৮১ জন প্রাপ্তবয়স্ককে খুঁজে পেয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন ৪৩৫ জন প্রাপ্তবয়স্ক।

Post Views: 109

Continue Reading

Previous: চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে ইউনুসকে দেশদ্রোহী আখ্যা অর্থনীতিবিদ আনু মহম্মদের
Next: মাঝ আকাশে তুর্কি বিমানের ইঞ্জিনে আগুন, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.