Skip to content
জুলাই 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কয়লা কাণ্ডে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ক্লিনচিট সুপ্রিম কোর্টের

কয়লা কাণ্ডে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ক্লিনচিট সুপ্রিম কোর্টের

Online Desk জুলাই 29, 2026
manmohan-singh.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিং-কে কয়লা কাণ্ডে ক্লিনচিট দিল সর্বোচ্চ আদালত। বুধবার সুপ্রিম কোর্ট কয়লা ব্লক বরাদ্দ সংক্রান্ত এক মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা বন্ধ করে দিয়েছে। তাঁকে তলব করার নির্দেশও খারিজ করে দিয়েছেন বিচারপতি।

প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহনাকে নিয়ে গঠিত বেঞ্চ সিবিআই-এর সেই ‘ক্লোজার রিপোর্ট’ গ্রহণ করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই রিপোর্টে প্রাক্তন প্রধানমন্ত্রী ও অন্যদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ডিসেম্বরে প্রয়াত হন মনমোহন সিং। ইউপিএ সরকারের আমলের অন্যতম আলোচিত ফৌজদারি মামলা থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি দায়মুক্ত হলেন। শীর্ষ আদালত জানিয়েছে, সিবিআই-এর ক্লোজার রিপোর্ট খারিজ করার বা তাঁর বিরুদ্ধে মামলা নেওয়ার মতো কোনো জোরালো কারণ ছিল না। আদালত বলেছে, ‘সংশ্লিষ্ট পক্ষের আইনজীবীদের সহায়তায় আমরা সিবিআই-এর দাখিল করা উভয় ক্লোজার রিপোর্ট খতিয়ে দেখেছি। তদন্তকারী সংস্থার দাখিল করা রিপোর্ট গ্রহণ বা প্রত্যাখ্যানের বিষয়ে এই আদালত ধারাবাহিকভাবে যে নীতি নির্ধারণ করেছে, তা বিবেচনা করে আমরা নিশ্চিত, সিবিআই-এর দাখিল করা ক্লোজার রিপোর্ট খারিজ করার বা মামলা আমলে নেওয়ার মতো কোনও জোরালো কারণ নেই।’ বিচারপতি বলেন, ‘সে কারণে আমরা আপিলটি মঞ্জুর করছি। ১১ মার্চ ২০১৫-র সেই বিতর্কিত রায় ও তার প্রেক্ষিতে আপিলকারীকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তলবের নির্দেশ খারিজ করছি।’

উল্লেখ্য, ২০০৫ সালে ওড়িশার তালাবিরা-২ কয়লা ব্লক বরাদ্দ সংক্রান্ত একটি কেলেঙ্কারির মামলায় বিশেষ আদালত মনমোহন সিং, শিল্পপতি কুমার মঙ্গলম বিড়লা, কয়লা মন্ত্রকের প্রাক্তন সচিব পিসি পারখ এবং আরও তিন জনকে অভিযুক্ত হিসেবে তলব করেছিল। সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করে সেই নির্দেশ স্থগিত করে দেয়।

Post Views: 8

Continue Reading

Previous: ভাঙা পা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মহিলার করা হল হার্ট অপারেশন! পরে মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে দায়ের এফআইআর
Next: প্রত্যেক ক্যম্প্যাসে HIV ক্যাম্প থাকা বাধ্যতামূলক; ছাত্র-ছাত্রীদের মধ্যে সংক্রমণ বাড়ায় ঘোষণা কর্ণাটক সরকারের

সম্পর্কিত গল্প

nathu-la-china-india.png

নরম হচ্ছে ভারত-চিনা বাণিজ্যক সম্পর্ক; ছয় বছর পর খুলছে নাথু লা

Online Desk জুলাই 29, 2026
Capture.JPG

পুস্পা-র ধাঁচে কয়লা পাচার, সবজির গাড়ি থেকে থরে থরে সাজানো কয়লা

Online Desk জুলাই 29, 2026
GARI.jpg

‘এক পদ এক গাড়ি’, সরকারি আধিকারিকদের গাড়িতে রাশ টানল কেন্দ্র

Online Desk জুলাই 29, 2026

You may have missed

nathu-la-china-india.png

নরম হচ্ছে ভারত-চিনা বাণিজ্যক সম্পর্ক; ছয় বছর পর খুলছে নাথু লা

Online Desk জুলাই 29, 2026
Capture.JPG

পুস্পা-র ধাঁচে কয়লা পাচার, সবজির গাড়ি থেকে থরে থরে সাজানো কয়লা

Online Desk জুলাই 29, 2026
GARI.jpg

‘এক পদ এক গাড়ি’, সরকারি আধিকারিকদের গাড়িতে রাশ টানল কেন্দ্র

Online Desk জুলাই 29, 2026
HIV-VIRUS.png

প্রত্যেক ক্যম্প্যাসে HIV ক্যাম্প থাকা বাধ্যতামূলক; ছাত্র-ছাত্রীদের মধ্যে সংক্রমণ বাড়ায় ঘোষণা কর্ণাটক সরকারের

Online Desk জুলাই 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.