Skip to content
জুলাই 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভাঙা পা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মহিলার করা হল হার্ট অপারেশন! পরে মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে দায়ের এফআইআর

ভাঙা পা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মহিলার করা হল হার্ট অপারেশন! পরে মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে দায়ের এফআইআর

Online Desk জুলাই 29, 2026
hospital-bed.jpg

ওঙ্কার ডেস্ক: ভেঙেছিল পা, আর সে কারণে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক মহিলা। কিন্তু অভিযোগ, পায়ের চিকিৎসা না করে ওই রোগীর হৃদযন্ত্রের অপারেশন করেন চিকিৎসকরা। হার্টে স্টেন্টও বসান তাঁরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই মহিলার মৃত্যু হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপথের একটি বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। চিকিৎসকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পানিপথের জিটি রোডের পার্ক হাসপাতালে। মৃত মহিলার নাম গুড্ডি দেবী। গত ২৪ জুলাই এক পথ দুর্ঘটনায় তাঁর পা ভেঙে যায়। আদতে উত্তরপ্রদেশের কানপুর দেহাতের বাসিন্দা গুড্ডি দেবী সাম্প্রতিককালে রমেশ নগরে থাকছিলেন। পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর তাঁকে চিকিৎসার জন্য ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার ভেবছিল, চিকিৎসকরা শুধু তাঁর পায়ের চিকিৎসা করবেন। কিন্তু তা না করে তাঁর হৃদযন্ত্রের অপারেশন করেন চিকিৎসকরা। গুড্ডি দেবীর ছেলে কুলদীপ দাবি করেন, অপারেশনের পর তাঁদের জানানো হয় হার্টে স্টেন্ট বসানো হয়েছে। হার্টের অপারেশনের আগে পরিবারের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলে অভিযোগ। তাঁদের সম্মতি ছাড়াই এটি করা হয়েছে।

কুলদীপের আরও অভিযোগ, হৃদরোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সম্মতিপত্রে তাঁদের স্বাক্ষর জাল করা হয়েছিল। তিনি দাবি করেন, গুড্ডি দেবী যে হৃদরোগে ভুগছিলেন এবং যার জন্য জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল, সে বিষয়ে কোনও চিকিৎসক বা হাসপাতালের কেউ পরিবারকে কিছুই জানাননি। বরং, হৃদরোগের চিকিৎসা বা প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরেই তারা বিষয়টি জানতে পারেন। হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, প্রতারণা এবং অপ্রয়োজনীয় চিকিৎসা প্রক্রিয়া চালানোর অভিযোগ এনেছে গুড্ডি দেবীর পরিবার।

Post Views: 4

Continue Reading

Previous: লোকসভায় হট্টগোল, বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ রাহুলের
Next: কয়লা কাণ্ডে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ক্লিনচিট সুপ্রিম কোর্টের

সম্পর্কিত গল্প

nathu-la-china-india.png

নরম হচ্ছে ভারত-চিনা বাণিজ্যক সম্পর্ক; ছয় বছর পর খুলছে নাথু লা

Online Desk জুলাই 29, 2026
Capture.JPG

পুস্পা-র ধাঁচে কয়লা পাচার, সবজির গাড়ি থেকে থরে থরে সাজানো কয়লা

Online Desk জুলাই 29, 2026
GARI.jpg

‘এক পদ এক গাড়ি’, সরকারি আধিকারিকদের গাড়িতে রাশ টানল কেন্দ্র

Online Desk জুলাই 29, 2026

You may have missed

nathu-la-china-india.png

নরম হচ্ছে ভারত-চিনা বাণিজ্যক সম্পর্ক; ছয় বছর পর খুলছে নাথু লা

Online Desk জুলাই 29, 2026
Capture.JPG

পুস্পা-র ধাঁচে কয়লা পাচার, সবজির গাড়ি থেকে থরে থরে সাজানো কয়লা

Online Desk জুলাই 29, 2026
GARI.jpg

‘এক পদ এক গাড়ি’, সরকারি আধিকারিকদের গাড়িতে রাশ টানল কেন্দ্র

Online Desk জুলাই 29, 2026
HIV-VIRUS.png

প্রত্যেক ক্যম্প্যাসে HIV ক্যাম্প থাকা বাধ্যতামূলক; ছাত্র-ছাত্রীদের মধ্যে সংক্রমণ বাড়ায় ঘোষণা কর্ণাটক সরকারের

Online Desk জুলাই 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.