Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • লোকসভায় হট্টগোল, বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ রাহুলের

লোকসভায় হট্টগোল, বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ রাহুলের

Online Desk জুলাই 29, 2026
RAHUL.jpg

ওঙ্কার ডেস্কঃ নিট কাণ্ড নিয়ে লোকসভায় হই হট্টগোল। বিজেপি সাংসদ কিরেন রিজিজুর অভিযোগ, বিজেপিকে আক্রমণ করেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। হাউসের রেকর্ড থেকে শব্দটি বাদ দেওয়ার আর্জি জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। একই আর্জি জানিয়েছেন রাহুলও। সূত্রের খবর, অধিবেশন আড়াইটে পর্যন্ত মুলতুবি রাখা হয়েছে।
লোকসভায় বক্তব্য রাখার সময় রাহুলকে বলতে শোনা যায়, নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীরা দেশের গর্ব। তারা কোনও ঘৃণাভাষণ দেয়নি। এরপরই এক তরুণীর বক্তব্য তুলে ধরে তাঁকে বলতে শোনা যায়, বিজেপি যুবদের কথা শোনে না। তিনি বিজেপি সমর্থকদের ‘অন্ধ ভক্ত’ বলেও তোপ দাগতে দেখা যায় তাঁকে। রাহুলের এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।
পরে অবশ্য রাহুল বলেন, ওই শব্দ সরকারের উদ্দেশে তিনি ব্যবহার করেননি। এবং ওই শব্দগুলি রেকর্ড থেকে বাদ দিয়ে দেওয়া হোক। এদিন রাহুলের মন্তব্যের বিরোধিতা করেন স্পিকার ওম বিড়লা। তিনি বলেন, যতক্ষণ না কংগ্রেস সাংসদ কোনও তথ্য তুলে ধরছেন তাঁর কোনও মন্তব্যই রেকর্ডে রাখা হবে না। এমনকী, তিনি তাঁর কথা না শুনলে পরবর্তী বক্তাকে এখনই ডেকে নেওয়া হবে হুঁশিয়ারিও দেন তিনি। সেই সময় নেপথ্যে কংগ্রেস সাংসদদের চেঁচিয়ে বলতে শোনা যায়, ”রাহুলজিকে বলতে দেওয়া হোক।” কিন্তু এনডিএ সাংসদরা প্রতিবাদ করতেই থাকেন। পরে স্পিকার আড়াইটে পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন।

Continue Reading

Previous: অনুব্রত ঘনিষ্ঠ টুলুর আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি নগদ, গুনতে আনা হল ৫টি মেশিন
Next: ভাঙা পা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মহিলার করা হল হার্ট অপারেশন! পরে মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে দায়ের এফআইআর

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.