Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘১০ মিনিটে ডেলিভারির প্রতিশ্রুতি নয়’: ব্লিঙ্কিট, সুইগিকে নির্দেশ শ্রম মন্ত্রকের

‘১০ মিনিটে ডেলিভারির প্রতিশ্রুতি নয়’: ব্লিঙ্কিট, সুইগিকে নির্দেশ শ্রম মন্ত্রকের

Online Desk জানুয়ারি 13, 2026
blinkit.jpg

ওঙ্কার ডেস্ক: গ্রাহকদের কাছে প্রয়োজনীয় সামগ্রী দ্রুত পৌঁছে দিতে বিভিন্ন ধরণের প্রতিশ্রুতি দেয় অনলাইন ডেলিভারি সংস্থাগুলি। তবে কর্মীদের স্বার্থের কথা মাথায় রেখে ১০ মিনিটে পণ্য ডেলিভারির প্রতিশ্রুতি দিতে নিষেধ করে নির্দেশ দিল কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া ব্লিঙ্কিটের মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলোকে ১০ মিনিটে ডেলিভারির প্রতিশ্রুতি প্রত্যাহার করতে বলেছেন।

সূত্রের খবর, ডেলিভারির সময়সীমা প্রসঙ্গে জোম্যাটো, সুইগি, ব্লিঙ্কিট এবং জেপ্টো-সহ বেশ কয়েকটি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। ব্লিঙ্কিট আগে যে ১০ মিনিটে ডেলিভারি দেওয়ার প্রতিশ্রুতি দিত তা তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ১০ মিনিটে ডেলিভারি দেওয়ার যে প্রতিশ্রুতি ই কমার্স সাইট ব্লিঙ্কিটের তরফে দেওয়া হয়েছিল, তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। এই দাবি ডেলিভারি পার্টনারদেরকে নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলেছে বলে মনে করেন অনেকে। গত ২৫ ডিসেম্বর, গিগ কর্মীদের ইউনিয়নগুলো উন্নত বেতন এবং সামাজিক নিরাপত্তার দাবিতে একটি প্রতিবাদ কর্মসূচি নেয়। দাবি পূরণ না হলে ৩১ ডিসেম্বর দেশজুড়ে ধর্মঘটেরও হুঁশিয়ারি দেয় তারা। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল সময়-ভিত্তিক ডেলিভারির লক্ষ্যমাত্রা বাতিল করা।

সেই প্রতিবাদের জেরে সুইগি এবং জোম্যাটো ডেলিভারির জন্য ইনসেনটিভ বাড়িয়েছে। দাবি পূরণ না হলে ব্যাপক আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইউনিয়নগুলো। সামাজিক নিরাপত্তা বিধি, ২০২০ অনুযায়ী, গিগ এবং প্ল্যাটফর্ম কর্মী-সহ সকল কর্মী সামাজিক নিরাপত্তা সুবিধার অধিকারী। চলতি মাসের শুরুতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক চারটি শ্রম বিধির খসড়া নিয়ম প্রকাশ করেছে। যাতে গিগ কর্মীদেরও ন্যূনতম মজুরি, স্বাস্থ্য, পেশাগত সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তার মতো সুবিধার কথা বলা হয়েছে। সরকার আগামী ১ এপ্রিল থেকে চারটি শ্রম বিধি চালু করার লক্ষ্য নিয়েছে।

Post Views: 258

Continue Reading

Previous: দিল্লিতে আরএসএস-এর দফতরে চিনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদল
Next: বিয়ের সানাই টলিপাড়ায়, বন্ধুত্ব থেকে পরিণয়ের পথে রণজয়-শ্যামৌপ্তি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.