Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিয়ের সানাই টলিপাড়ায়, বন্ধুত্ব থেকে পরিণয়ের পথে রণজয়-শ্যামৌপ্তি

বিয়ের সানাই টলিপাড়ায়, বন্ধুত্ব থেকে পরিণয়ের পথে রণজয়-শ্যামৌপ্তি

Online Desk জানুয়ারি 13, 2026
fg.png

ওঙ্কার ডেস্ক: শীতের আমেজ প্রেমের আবহ পাশাপাশি বিয়ের মরশুমও। ফের এই সময়ে সানাইয়ের সুর শোনা যায় টলিপাড়ায়। একদিকে, জানুয়ারি মাসের ২৩ তারিখ, প্রেমিক দেবমাল্যর গলায় মালা দিচ্ছেন মধুমিতা সরকার। সেই আবহেই নতুন গুঞ্জন, ফেব্রুয়ারি মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি।
মাসখানেক ধরেই বাংলা টেলিদুনিয়ার এই দুই তারকাযুগলের প্রেমকাহিনী নিয়ে বেশ কৌতূহল দর্শকেরাও। জন্মদিনের পার্টি-আড্ডা থেকে নানা মহলে একসঙ্গে নজর কেড়েছেন রণজয়-শ্যামৌপ্তির জুটি। যদিও তাঁরা এই সম্পর্ককে প্রকাশ্যে শিকার করেননি, তবে এবার নাকি দম্পতি হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন রণজয়-শ্যামৌপ্তি। কানাঘুষো, আগামী ফেব্রুয়ারি মাসেই রণজয়ের গলায় মালা দেবেন শ্যামৌপ্তি। যদিও বিয়ের বিষয়ে আর কোনও তথ্য পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে, দুই পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখেই ছাঁদনাতলায় সাতপাক ঘুরবেন টলিপাড়ার তারকাযুগল।
প্রসঙ্গত, ‘গুড্ডি’ ধারাবাহিকের থেকেই রণজয়-শ্যামৌপ্তির গল্প বোনা শুরু হয়। অনস্ক্রিন প্রেমের সমীকরণ অফস্ক্রিনে গড়ায়। ধারাবাহিক শেষ হওয়ার পরও যে জুটির জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। তবে রণজয়-শ্যামৌপ্তির অসমবয়সী প্রেম নিয়েও কম চর্চা হয়নি টেলিপাড়ায়। এবার রণজয়-শ্যামৌপ্তির শুভ পরিণয় ঘটতে চলেছে এবছর ছাঁদনাতলায়।

Post Views: 160

Continue Reading

Previous: ‘১০ মিনিটে ডেলিভারির প্রতিশ্রুতি নয়’: ব্লিঙ্কিট, সুইগিকে নির্দেশ শ্রম মন্ত্রকের
Next: ‘অপারেশন গ্যাং বাস্ট’: ৪৮ ঘণ্টার অভিযানে ২৮০ জনকে গ্রেফতার দিল্লি পুলিশের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.