Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অপারেশন গ্যাং বাস্ট’: ৪৮ ঘণ্টার অভিযানে ২৮০ জনকে গ্রেফতার দিল্লি পুলিশের

‘অপারেশন গ্যাং বাস্ট’: ৪৮ ঘণ্টার অভিযানে ২৮০ জনকে গ্রেফতার দিল্লি পুলিশের

Online Desk জানুয়ারি 13, 2026
police-delhi.jpg

ওঙ্কার ডেস্ক: বছরের প্রথম বড় গ্যাং-বিরোধী অভিযানে নেমে ২৮০ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। যে অভিযানের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গ্যাং বাস্ট ২০২৬’। সংগঠিত অপরাধ এবং গ্যাং নেটওয়ার্কের বিরুদ্ধে ৪৮ ঘণ্টা ধরে এটি ধারাবাহিক অভিযান বলে মঙ্গলবার জানিয়েছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছোট-বড় বিভিন্ন গ্যাংয়ের মোট ৮৫৪ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৬,৪০০ জনেরও বেশি সন্দেহভাজনকে। স্পেশাল সেলের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রমোদ কুশওয়াহা জানান, এই অভিযানের জন্য ৯,০০০-এরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং অন্যান্য জায়গায় একযোগে অভিযান চালানো হয়। গ্যাংয়ের সদস্য, তাদের সহযোগী এবং সংগঠিত অপরাধে সহায়তাকারী পুরো নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করে এই অভিযান চালানো হয়। হত্যা, হত্যার চেষ্টা, তোলাবাজি, ডাকাতি এবং অস্ত্র সংক্রান্ত অপরাধের মামলায় অভিযুক্ত বেশ কয়েকজন দাগী অপরাধী ও পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দল ৪,২৯৯টি ঘাঁটিতে অভিযান চালিয়েছে।

এই অভিযানে পুলিশ প্রায় ৩০০টি অবৈধ অস্ত্র, ১৩০ রাউন্ড গুলি এবং প্রায় ২৫ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছে। ঊর্ধ্বতন এক কর্তা বলেন, ‘অপারেশন গ্যাং বাস্ট’-এর লক্ষ্য শুধু গ্যাংস্টাররা নয়, বরং অপরাধে আর্থিক ভাবে যারা সহায়তা করে, তারাও এই অভিযানের লক্ষ্যবস্তু। ঊর্ধ্বতন কর্মকর্তারা নিবিড়ভাবে এই অভিযানটি পরিচালনা করেন। জেলা ও বিশেষ ইউনিটগুলোকে আগে থেকেই নির্দেশ দেওয়া হয় শীর্ষ মহল থেকে। শহরে সক্রিয় থাকা গ্যাংস্টার এবং অপরাধী চক্রকে কঠোর বার্তা দিতে এই অভিযান।

Post Views: 221

Continue Reading

Previous: বিয়ের সানাই টলিপাড়ায়, বন্ধুত্ব থেকে পরিণয়ের পথে রণজয়-শ্যামৌপ্তি
Next: মমতার ভূয়সী প্রশংসা উত্তরপ্রদেশের মন্ত্রীর, অস্বস্তিতে যোগী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.