Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মমতার ভূয়সী প্রশংসা উত্তরপ্রদেশের মন্ত্রীর, অস্বস্তিতে যোগী

মমতার ভূয়সী প্রশংসা উত্তরপ্রদেশের মন্ত্রীর, অস্বস্তিতে যোগী

Online Desk জানুয়ারি 13, 2026
00000.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা উত্তরপ্রদেশের মন্ত্রী তথা সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সভাপতি ওমপ্রকাশ রাজভরের মুখে। আইপ্যাকের দপ্তরে ইডি হানাকে কেন্দ্র করে শাসক বিরোধী সংঘাত প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মমতার প্রশংসা করে কার্যত তাঁকেই সমর্থন করেছেন।
বালিয়ার একটি অনুষ্ঠানে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দক্ষ ও শক্তিশালী নেতৃত্ব দিয়েছেন। একজন মহিলা হয়েও তিনি সমাজে নিজের আলাদা পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছেন। আমরা তাঁকে একজন মুখ্যমন্ত্রী হিসাবেই দেখি, তাঁর কাজকে অস্বীকার করা যায় না।” তৃণমূল আর গেরুয়া শিবিরের সাপে নেউলে সম্পর্ক। সেখানে যোগী সরকারের এক মন্ত্রীর এমন মন্তব্য বিজেপির জন্য অস্বস্তিকর, তা বলার অপেক্ষা রাখে না।
রাজভর এনডিএ জোটের শরিক দলের নেতা হয়েও এর আগেও বহুবার বিজেপির বিরুদ্ধে ভিন্ন সুরে কথা বলেছেন। এবার তাঁর এই মন্তব্যকে রাজনৈতিক বার্তা হিসাবেই দেখছেন বিশ্লেষকরা। প্রশংসার পাশাপাশি রাজভর মমতা বন্দ্যোপাধ্যায়কে ইডি তদন্তে সহযোগিতা করার পরামর্শও দেন। তবু সব মিলিয়ে তাঁর মন্তব্য বিজেপির অন্দরেই অস্বস্তি বাড়িয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

Post Views: 210

Continue Reading

Previous: ‘অপারেশন গ্যাং বাস্ট’: ৪৮ ঘণ্টার অভিযানে ২৮০ জনকে গ্রেফতার দিল্লি পুলিশের
Next: গান ছেড়ে এবার নতুন পথে জোজো!! ধারাবাহিকে যোগ দেবেন সঙ্গীতশিল্পী?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.