Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘গণতন্ত্র ভারতের ডিএনএ-তে রয়েছে’: অযোধ্যায় রামমন্দিরে ধ্বজ উত্তোলন করে বললেন মোদী

‘গণতন্ত্র ভারতের ডিএনএ-তে রয়েছে’: অযোধ্যায় রামমন্দিরে ধ্বজ উত্তোলন করে বললেন মোদী

Online Desk নভেম্বর 25, 2025
modi-ram.jpg

ওঙ্কার ডেস্ক: ২০২৪ সালের জানুয়ারি মাসে অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগে প্রাণ প্রতিষ্ঠা হলেও মন্দিরের নির্মাণকাজ শেষ হয়নি। মন্দির নির্মাণ সম্পন্ন হতে প্রায় দু বছর পর মঙ্গলবার ‘ধ্বজ আরোহণ’ করেন প্রধানমন্ত্রী মোদী। এদিন রাম মন্দিরে একটি গেরুয়া পতাকা উত্তোলন করেন তিনি।

২২ ফুট লম্বা গেরুয়া পতাকা উত্তোলন করার পাশাপাশি রাম জন্মভূমি ট্রাস্টের সাধু, বিশিষ্ট ব্যক্তি এবং সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় আচারে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী। এদিন ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, ‘৫০০ বছরের পুরনো সংকল্প পূরণ হচ্ছে।’ তিনি বলেন, ‘অযোধ্যা তার ইতিহাসে আরেকটি যুগান্তকারী ঘটনার সাক্ষী হচ্ছে… সমগ্র দেশ এবং বিশ্ব রামে নিমজ্জিত হয়ে আছে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, বিকৃতি হল আমরা বিদেশ থেকে গণতন্ত্র ধার করেছি। তাঁর দাবি, ‘গণতন্ত্র আমাদের ডিএনএ-তে রয়েছে।’ প্রধানমন্ত্রীর অফিসের তরফে জানানো হয়েছে, রাম ও সীতার বিবাহ পঞ্চমীর দিনে এই ধ্বজ আরোহন অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এই দিনে নবম শিখ গুরু গুরু তেগ বাহাদুরের শহীদ দিবস হিসেবেও চিহ্নিত। যিনি ১৭ শতকে টানা ৪৮ ঘন্টা নিরবচ্ছিন্নভাবে অযোধ্যায় ধ্যান করেছিলেন।

উল্লেখ্য, ভারতের সুপ্রিম কোর্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছিল। সুপ্রিম কোর্ট ২.৭৭ একর বিতর্কিত জমি মন্দির নির্মাণের জন্য রায় দেওয়ার প্রায় এক বছর পর প্রধানমন্ত্রী মোদী ২০২০ সালের আগস্টে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ২০২৪ সালের ২২ জানুয়ারি তিনি রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

Post Views: 105

Continue Reading

Previous: আত্মসমর্পণের জন্য সময় চেয়ে তিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন মাওবাদী নেতৃত্ব
Next: অযোধ্যায় ধ্বজ উত্তোলন ! কেন এইদিন, কি তার তাৎপর্য ?

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.