Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পাঞ্জাবের ফতেহগড় সাহিবের কাছে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত্যু ৬ জনের, জখম ২১

পাঞ্জাবের ফতেহগড় সাহিবের কাছে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত্যু ৬ জনের, জখম ২১

Online Desk এপ্রিল 15, 2026
accident.jpg

ওঙ্কার ডেস্ক: বৈশাখী ভক্তদের নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ল বাস, যার ফলে মৃত্যু হয়েছে ছয় পুণ্যার্থীর। মঙ্গলবার গভীর রাতে পাঞ্জাবের আনন্দপুর সাহিব থেকে ফেরার পথে ফতেহগড় সাহিবের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি উলটে যাওয়ার ফলে জখম হয়েছেন অন্তত ২১ জন।

রিপোর্ট অনুসারে, বৈশাখী উপলক্ষে ভক্তরা শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন রূপনগর জেলার আনন্দপুর সাহিবে। সেখান থেকে ফেরার পথে বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মঙ্গলবার রাত প্রায় ১০টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বাসি পাথানার মেইন মাজরি গ্রামের কাছে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে আহত এক মহিলা জানান, বাসটি মেইন মাজরি গ্রামের কাছে পৌঁছানোর সময় হঠাৎ উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে উল্টে যাওয়া বাসের ভিতর থেকে বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করেন। পৌঁছয় পুলিশ। ফতেহগড় সাহিবের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রাজ কুমার জানিয়েছেন, এই দুর্ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে ২১ জন যাত্রী আহত হয়েছেন।

আহতদের চিকিৎসার জন্য মোরিন্দা ও ফতেহগড় সাহিবের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের উন্নত চিকিৎসার জন্য চণ্ডীগড়ের পিজিআইএমইআর-এ পাঠানো হয়েছে। ফতেহগড় সাহিবের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ শুভম আগরওয়াল জানিয়েছেন, বাসির একদল পুণ্যার্থী বৈশাখী উপলক্ষে আনন্দপুর সাহিবে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। বাসি পাথানা বিধানসভার বিধায়ক রুপিন্দর সিং মঙ্গলবার রাতে ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি বলেন সমস্ত ভক্তই মেইন মাজরি গ্রামের বাসিন্দা।

Post Views: 108

Continue Reading

Previous: ১৮০ জন নাবালিকাকে যৌন হেনস্থা, ৩৫০ এর বেশি অশ্লীল ভিডিও ধারণ, মহারাষ্ট্রে গ্রেফতার যুবক
Next: রোহিঙ্গা ও বাংলাদেশিদের নিয়ে যাওয়ার সময় আন্দামান সাগরে নৌকাডুবি, নিখোঁজ ২৫০

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.