Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • রোহিঙ্গা ও বাংলাদেশিদের নিয়ে যাওয়ার সময় আন্দামান সাগরে নৌকাডুবি, নিখোঁজ ২৫০

রোহিঙ্গা ও বাংলাদেশিদের নিয়ে যাওয়ার সময় আন্দামান সাগরে নৌকাডুবি, নিখোঁজ ২৫০

Online Desk এপ্রিল 15, 2026
boat-capsize.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক নৌকাডুবি আন্দামান সাগরে। রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশিদের নিয়ে যাওয়ার সময় সমুদ্রে উলটে গেল নৌকা। এই দুর্ঘটনার ফলে নিখোঁজ রয়েছেন ২৫০ জন। নিখোঁজদের মধ্যে রয়েছেন শিশু ও মহিলা। মঙ্গলবার জাতিসঙ্ঘের তরফে এই দুর্ঘটনার কথা জানানো হয়েছে।

এক বিবৃতিতে জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) বলেছে, ‘দক্ষিণ বাংলাদেশের টেকনাফ থেকে মালয়েশিয়াগামী ট্রলারটি প্রবল বাতাস, উত্তাল সমুদ্র এবং অতিরিক্ত যাত্রীর কারণে ডুবে গেছে।’ ইউএনএইচসিআর বলেছে, এই ঘটনা রোহিঙ্গাদের প্রসঙ্গে দীর্ঘস্থায়ী এবং টেকসই সমাধানের অভাবকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে নৌকাটিতে প্রায় ২৮০ জন যাত্রী ছিলেন এবং এটি ৪ এপ্রিল বাংলাদেশ থেকে যাত্রা শুরু করেছিল।

উল্লেখ্য, ময়ানমারের নির্যাতিত সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গারা দেশে দমন-পীড়নের শিকার হয়ে ও গৃহযুদ্ধ থেকে বাঁচতে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে নিরাপদ আশ্রয়ের খোঁজ পাড়ি দেয়। বেশিরভাগ সময় নৌকায় চেপে তারা সমুদ্রপথে যাত্রা করে। এদিন দুর্ঘটনার কবলে পড়া নৌকার যাত্রীরা বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির ছেড়ে আসছিল। প্রসঙ্গত, ময়ানমার থেকে বিতাড়িত হয়ে প্রায় দশ লক্ষেরও বেশি শরণার্থী বাংলাদেশের কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছে। জাতিসঙ্ঘ বলেছে, রাখাইন রাজ্যে চলমান হিংসা রোহিঙ্গাদের ময়ানমারে নিরাপদে ফেরা অনিশ্চিত করে তুলেছে। ময়ানমারের এই রাজ্যটির নিয়ন্ত্রণ নিয়ে সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘাত চলছে। শরণার্থী শিবিরে অমানবিক ভাবে জীবন যাপনের শিকার হওয়া শরণার্থীদের ভাল সুযোগ সুবিধা দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অসাধু ব্যক্তিরা বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তার জন্য সমুদ্র পথে যাত্রা করতে হয়। বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) জানিয়েছে, ইন্দোনেশিয়াগামী তাদের একটি জাহাজ ৯ এপ্রিল সমুদ্র থেকে এক মহিলা-সহ নয় জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

Post Views: 135

Continue Reading

Previous: পাঞ্জাবের ফতেহগড় সাহিবের কাছে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত্যু ৬ জনের, জখম ২১
Next: সরকারি কর্মীদের মহার্ঘভাতার মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, পরবর্তী শুনানি ৬ মে

সম্পর্কিত গল্প

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.