Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সরকারি কর্মীদের মহার্ঘভাতার মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, পরবর্তী শুনানি ৬ মে

সরকারি কর্মীদের মহার্ঘভাতার মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, পরবর্তী শুনানি ৬ মে

Online Desk এপ্রিল 15, 2026
supreme-court.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের সরকারি কর্মীদের পুরনো ডিএ-এর ২৫ শতাংশ বকেয়া এবং প্রথম কিস্তি মেটানোর জন্য আগেই সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২৫ শতাংশ বকেয়া অবিলম্বে দেওয়ার নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। বাকি ৭৫ শতাংশ কী ভাবে, কটি ধাপে দেওয়া হবে তা কমিটির উপর ছেড়ে দিয়েছিল। সেই ৭৫ শতাংশের প্রথম ধাপের টাকা ৩১ মার্চের মধ্যে দিতে হবে বলে জানিয়েছিল সর্বোচ্চ আদালত। যদিও পশ্চিমবঙ্গ সরকার ওই সময়সীমা বৃদ্ধির আর্জি জানায়। এই সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন করেছিল রাজ্য। বুধবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানাল, পরবর্তী শুনানি হবে আগামী ৬ মে।

বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্ত মিশ্রর বেঞ্চে এই মামলার শুনানি হয়। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল আদালতে দাবি করেন, রাজ্য এখনও পর্যন্ত ৬ হাজার কোটি টাকা বকেয়া বাবদ দিয়ে দিয়েছে। মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য শীর্ষ আদালতকে জানান, আদালত অবমাননা মামলা দায়ের হয়েছে। রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া দিয়ে দেওয়া হয়েছে। যার অঙ্ক ৫,১৮৪ কোটি টাকা। তার আগের বছরগুলির কম্পিউটারাইজড পর্যাপ্ত ডেটা রাজ্যের হাতে নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠন করা কমিটির সঙ্গে বৈঠক হয়েছে।

এদিন রাজ্যের তরফে আদালতে জানানো হয়, সুপ্রিম কোর্টের তরফে ডিএ নিয়ে তৈরি করা বিশেষ কমিটির সমস্ত সুপারিশ মানবে রাজ্য সরকার। প্রসঙ্গত, দীর্ঘদিন আগেই কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । সেখানে বকেয়া ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

Post Views: 110

Continue Reading

Previous: রোহিঙ্গা ও বাংলাদেশিদের নিয়ে যাওয়ার সময় আন্দামান সাগরে নৌকাডুবি, নিখোঁজ ২৫০
Next: ১৮০ জন নাবালিকার যৌন নিপীড়নে অভিযুক্তের বাড়িতে চলল বুলডোজার

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.