ওঙ্কার ডেস্কঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধের ঘনঘটা। পবিত্র রমজান মাসে মা ও মেয়েকে সঙ্গে নিয়ে মদিনায় গিয়েছিলেন। যুদ্ধের আবহে সেখানে আটকে পড়লেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী, মেয়ে ও নাতনি। ফেসবুক লাইভে ফিরহাদকন্যা প্রিয়দর্শিনী হাকিম নিজেই জানান সেকথা। অভিনেত্রী শুভশ্রীও ছেলেকে নিয়ে দুবাইয়ে আটকে আছে।
পবিত্র রমজান মাসে মা ও মেয়েকে সঙ্গে নিয়ে মদিনায় গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মেয়ে। যুদ্ধের আবহে সেখানে আটকে পড়লেন ফিরহাদকন্যা প্রিয়দর্শিনী, তার কন্যা, ও ফিরহাদ হাকিমের স্ত্রী। মদিনায় ফেসবুক লাইভে ফিরহাদকন্যা প্রিয়দর্শিনী হাকিম নিজেই জানান সেকথা।
সূত্রের খবর, এই প্রথমবার রমজানের সময় মদিনায় গিয়েছেন। গত তিনদিন ধরে সেখানেই রয়েছেন। ফেসবুক লাইভে প্রিয়দর্শিনী নিজেই জানান, যুদ্ধ পরিস্থিতিতে আতঙ্কে আছেন। তবে মদিনায় তাঁর অভিজ্ঞতায় অত্যন্ত ভালো।
ফিরহাদের স্ত্রী, কন্যা, নাতনি ছাড়াই দুবাইতে আটকে পড়েছেন টলিউডের ‘লেডি সুপারস্টার’ শুভশ্রী গাঙ্গুলি এবং তাঁর ছেলে ইউভান। এছাড়া অভিনেত্রী সোনাল চৌহান, ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুও আটকে পড়েছেন দুবাইয়ে।
