ওঙ্কার ডেস্ক: ইরানে সেনাদল পাঠাচ্ছে আমেরিকা। ইরানে ‘বড় সৈন্যদল’ এবং ‘বৃহৎ নৌবহর’ পাঠানোর কথা ঘোষণা করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প অবশ্য দাবি করেছেন, নিবিড় নজরদারি চালানোর জন্য এই পদক্ষেপ করছেন তাঁরা। ট্রাম্পের আশা, ইরানের বিরুদ্ধে অস্ত্র ধরার হয়তো প্রয়োজন হবে না আমেরিকার।
দাভোসের ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এর সম্মেলন থেকে আমেরিকায় ফেরার পথে ট্রাম্প জানান, “আমাদের একটি বড় নৌবহর ইরান যাচ্ছে। আমাদের বড় সৈন্যদলও ইরানের দিকে অগ্রসর হচ্ছে। আমরা ওদের উপর নিবিড় ভাবে নজর রাখব।”
ইরানে প্রাথমিক ভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ হলেও ক্রমে তা দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহের আকার নেয়। সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইকে ক্ষমতাচ্যুত করতে বিক্ষোভ দেখান হাজারো মানুষ। আমেরিকা এই গণবিক্ষোভকে সমর্থন করেছিল।
বৃহস্পতিবার ট্রাম্প আরও এক বার দাবি করেছেন যে, আমেরিকার চাপেই ইরানের সরকার কয়েকশো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড বাতিল করেছে।
