Skip to content
জুলাই 4, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভুটানের মাটিতে চলবে না ভারতের E 20 পেট্রোল

ভুটানের মাটিতে চলবে না ভারতের E 20 পেট্রোল

Online Desk জুলাই 4, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: দেশের মাটিতে বিদ্ধ ইথানল মিশ্রিত পেট্রোল বা E20। কেন্দ্রের এই প্রকল্পে মাইলেজ কমে যাওয়ার পাশাপাশি গাড়ির বিপুল ক্ষয়ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এহেন পরিস্থিতির মাঝেই প্রতিবেশী দেশ ভুটানকে এই ই-২০ পেট্রল দেওয়ার প্রস্তাব দিয়েছিল ভারত। তবে সে প্রস্তাব খারিজ করে ভুটানের তরফে জানানো হয়েছে সাধারণ পেট্রলই দেওয়া হোক তাদের। এমনটাই দাবি ভুটানের সংবাদমাধ্যমের। সকলেই জানি ভুটানের মাটিতে সকল গাড়িগুলি ভারত থেকে রপ্তানি করা হয়। সেক্ষেত্রে সকল গাড়িগুলি ইথানল দিয়ে চলতে পারবে না তা আগে থেকেই সবারই জানা। ই-২০ পেট্রল নিয়ে ভারতের অন্দরে যেসব অভিযোগ উঠেছে তা নিয়ে যথেষ্ট সতর্ক ভুটান। সে কথা মাথায় রেখেই প্রস্তাব খারিজ করা হয়েছে। ভুটানের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সে দেশের বেশিরভাগই পার্বত্য অঞ্চল। ফলে এখানে দীর্ঘ চড়াই ও উতরাই রয়েছে। এদিকে ভারতে এই পেট্রল নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে ই-২০ পেট্রল যানবাহন নষ্ট করছে। সর্বত্র এহেন অভিযোগ ওঠায় চাপে ভারত সরকার। এই অবস্থায় ভুটানের দাবি, যেহেতু তাদের দেশ পাহাড়ে ঘেরা তাই পার্বত্য অঞ্চলে চলাচলের জন্য যানবাহনে বেশি মাইলেজ প্রয়োজন। ফলে ই-২০ পেট্রলকে ঘিরে অভিযোগ উঠছে তা সত্যি প্রমাণিত হলে, সমস্যা বাড়বে।
প্রতিবেশী দেশ ভুটান নিজেদের চাহিদার সমস্ত জ্বালানি ভারত থেকেই কেনে। এই অবস্থায় ভুটানের দাবি, ই-২০ পেট্রল শুধু যানবাহনের মাইলেজের ক্ষেত্রেই সমস্যার নয়, অন্যান্য সমস্যাও রয়েছে। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভুটান ভারত থেকে তেল কিনে ভূগর্ভস্থ ট্যাঙ্কে সংরক্ষণ করে। দেশটির এক আধিকারিক বলেন, এই ট্যাঙ্কগুলিতে ই-২০ মিশ্রিত পেট্রল সংরক্ষণ করা হলে জল চুঁইয়ে পড়ার ঝুঁকি থাকবে। ভুটানের সংবাদপত্রে বলা হয়েছে, ভূগর্ভস্থ ট্যাঙ্কগুলি ইথানল মিশ্রিত পেট্রল সংরক্ষণের উপযুক্ত নয়। তাই এই পেট্রল কিনবে না তারা। প্রসঙ্গত, ই-২০ বা ইথানল-মিশ্রিত পেট্রলে সাধারণ পেট্রোলের চেয়ে অনেক বেশি হাইড্রোক্সিল গ্রুপ থাকে। এর ফলে এটি চারপাশের আর্দ্রতা সহজে শোষণ করে। তাই, এই ট্যাঙ্কগুলিতে পেট্রল সংরক্ষণ করলে জল চুইয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়। সেটাই মূল সমস্যা বলে জানানো হয়েছে ভুটানের তরফে। পাশাপাশি বলা হয়েছে, ভারত সরকার ভুটানকে নতুন ট্যাঙ্ক সরবরাহের বিষয়টি বিবেচনা করার অনুরোধ করে

Post Views: 21

Continue Reading

Previous: ২১ জুলাই অনুষ্ঠিত হবেই; বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Next: চন্দ্রিমা সভানেত্রীর পদ ছাড়ায় দলের রাশ নিজের হাতে রাখলেন মমতা, ঘোষণা করলেন তিনিই ওই পদ সামলাবেন

সম্পর্কিত গল্প

mamata-kalighha.jpg

চন্দ্রিমা সভানেত্রীর পদ ছাড়ায় দলের রাশ নিজের হাতে রাখলেন মমতা, ঘোষণা করলেন তিনিই ওই পদ সামলাবেন

Online Desk জুলাই 4, 2026
mamta-angry.png

২১ জুলাই অনুষ্ঠিত হবেই; বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Online Desk জুলাই 4, 2026
phone-alert.png

চিনা অ্যাপের অপব্যবহারে ই-রিকশা হ্যাক! ৩ বছরের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানার সতর্কবার্তা কেন্দ্রের

Online Desk জুলাই 4, 2026

You may have missed

mamata-kalighha.jpg

চন্দ্রিমা সভানেত্রীর পদ ছাড়ায় দলের রাশ নিজের হাতে রাখলেন মমতা, ঘোষণা করলেন তিনিই ওই পদ সামলাবেন

Online Desk জুলাই 4, 2026
Untitled.png

ভুটানের মাটিতে চলবে না ভারতের E 20 পেট্রোল

Online Desk জুলাই 4, 2026
mamta-angry.png

২১ জুলাই অনুষ্ঠিত হবেই; বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Online Desk জুলাই 4, 2026
phone-alert.png

চিনা অ্যাপের অপব্যবহারে ই-রিকশা হ্যাক! ৩ বছরের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানার সতর্কবার্তা কেন্দ্রের

Online Desk জুলাই 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.