Skip to content
আগস্ট 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, ডিমে ভয় কেন?’, মহুয়ার আর্জি খারিজ করে মন্তব্য সুপ্রিম কোর্টের

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, ডিমে ভয় কেন?’, মহুয়ার আর্জি খারিজ করে মন্তব্য সুপ্রিম কোর্টের

Online Desk আগস্ট 7, 2026
mahua.jpg

ওঙ্কার ডেস্ক: ঘৃণা-ভাষণ সংক্রান্ত একটি মামলায় পুলিশের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টের। শুক্রবার সর্বোচ্চ আদালত তাঁর সেই আর্জি শুনতে অস্বীকার করেছে। আদালতে মহুয়া মৈত্র আশঙ্কা করেন, হাজিরা দিতে গেলে তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হতে পারে।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় ক্ষমতার পালাবদল হয়েছে। কুর্সিতে বসেছে নয়া বিজেপি সরকার। পদ্ম শিবির ক্ষমতায় আসার পর মহুয়া মৈত্র থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের একাধিক নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। শুক্রবারের শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চ জানায়, তারা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করতে ইচ্ছুক নয়। মহুয়ার আইনজীবী এর আগে আদালতে যুক্তি দেন, পুলিশের সামনে ভার্চুয়ালি বা অনলাইনে হাজিরা দেওয়ার আইনি অধিকার তাঁর মক্কেলের রয়েছে। আইনজীবী বলেন, ‘পুলিশের নোটিশ অনুযায়ী, আমাকে আমার নিজের নির্বাচনী এলাকার থানায় উপস্থিত হতে হবে। গতবার যখন আমি সেখানে গিয়েছিলাম, তখন দুটি ঘটনা ঘটেছিল। প্রথমত, ডিম ছোড়ার হুমকি দেওয়া হয়েছিল, দ্বিতীয়বার সত্যিই ডিম ছোড়া হয়েছিল।’ মহুয়ার এই আশঙ্কার বিষয়ে প্রশ্ন তুলে বেঞ্চ বলে, ‘আপনি একজন সাংসদ। রাজনীতিতে আসার পরেও আপনি ডিমের ভয় পাচ্ছেন?’ বিচারপতি আরও বলেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রামীরা তো বুক পেতে গুলি খেয়েছিলেন?’

বিচারপতি এদিন আরও বলেন, ‘এ ধরনের আবেদন আদৌ এই আদালতে আসা উচিত নয়।’
আবেদনটি শুনানির জন্য গ্রহণ করতে আগ্রহী নয় বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়। এরপর মহুয়ার আইনজীবী আবেদনটি প্রত্যাহার করে নেন।

Post Views: 23

Continue Reading

Previous: পুজোর আগেই মিলবে যুবশক্তি প্রকল্পের টাকা; জানাল রাজ্য সরকারের
Next: টিভি দেখা নিয়ে বচসার জেরে যুবককে খুন প্রতিবেশির

সম্পর্কিত গল্প

B-M.jpg

ভবানীপুরের কাছেও হেরে সুপার সিক্স কঠিন বাগানের

Online Desk আগস্ট 7, 2026
Cricket.jpg

চোটের কারণে অনুশীলন ম্যাচে খেললেন না গিল

Online Desk আগস্ট 7, 2026
Dipke.jpg

‘বিজেপি ও আরএসএস-এর মধ্যে সমন্বয়ের অভাব ! মোহন ভাগবতের প্রসঙ্গ তুলে জানালেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

Online Desk আগস্ট 7, 2026

You may have missed

B-M.jpg

ভবানীপুরের কাছেও হেরে সুপার সিক্স কঠিন বাগানের

Online Desk আগস্ট 7, 2026
Cricket.jpg

চোটের কারণে অনুশীলন ম্যাচে খেললেন না গিল

Online Desk আগস্ট 7, 2026
Dipke.jpg

‘বিজেপি ও আরএসএস-এর মধ্যে সমন্বয়ের অভাব ! মোহন ভাগবতের প্রসঙ্গ তুলে জানালেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

Online Desk আগস্ট 7, 2026
Vijoy.jpg

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করলেন

Online Desk আগস্ট 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.