Skip to content
জুন 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডে কয়লাবোঝাই ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ! মৃত্যু ৮ জনের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ঝাড়খণ্ডে কয়লাবোঝাই ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ! মৃত্যু ৮ জনের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 26, 2026
accident.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল আট জনের। বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ডের রামগড় জেলায় একটি গাড়ির সঙ্গে কয়লা বোঝাই ট্রাকের সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি একটি ব্যান্ড পার্টির লোকজনকে নিয়ে যাচ্ছিল এক অনুষ্ঠানে। সেই যাত্রাপথে এই মর্মান্তিক পরিণতি হয়। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রাস্তা আটকে বিক্ষোভ দেখান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামগড় জেলার রাজরাপ্পা থানার অন্তর্গত বারলাউং বুধবাজার এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটেছে। রাজরাপ্পা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণ কুমার বলেন, ‘প্রাথমিকভাবে দুর্ঘটনায় সাত জন মারা যান। চিকিৎসার জন্য রাঁচির রিমস-এ স্থানান্তরিত করা হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট।’ ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ার এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে রাজ্যপাল লিখেছেন, ‘রামগড়-বোকারো রাস্তায় লারি-বারলাউংয়ের কাছে পথ দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির খবর অত্যন্ত বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ঈশ্বর তাঁদের এই কঠিন সময়ে শোক সহ্য করার শক্তি দিন।’ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে লিখেছেন, ‘গত রাতে রামগড়-বোকারো রাস্তায় লারি-বারলাউংয়ের কাছে পথ দুর্ঘটনায় সাত জনের মৃত্যুর মর্মান্তিক খবরে ব্যথিত।’ তিনি আরও লেখেন, ‘মারং বুরু যেন মৃতদের আত্মার শান্তি দেন এবং শোকসন্তপ্ত পরিবারকে শোক সহ্য করার শক্তি দেন।’

রাস্তায় বিক্ষোভ দেখানো স্থানীয়দের দাবি, জেলা প্রশাসনের অবহেলার কারণে গত তিন দিনে ওই এলাকায় পথ দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। যদিও বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে অবরোধ তুলতে সক্ষম হয়। রাজরাপ্পা থানার আধিকারিক জানান, দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ট্রাকচালক।

Post Views: 17

Continue Reading

Previous: ‘অপারেশন সিঁদুর-এর সময় শহিদ ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ মোদী সরকারের
Next: জয়নগরে নাবলককে অকথ্য অত্যাচার; কারিকাঠে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও নিয়ে সমালোচনা তুঙ্গে

সম্পর্কিত গল্প

baby-deadbody.png

ছয়মাসের শিশুকন্যার কান্নায় বিরক্ত; ধারালো অস্ত্র দিয়ে গলা কাটল মা

Online Desk জুন 26, 2026
sujashjkr.png

RSS, BJP কে নকল হিন্দু বলে সমালোচনা জোত্যির্মঠের শঙ্করাচার্যের; দলের নীতি-আদর্শ নিয়েও কটাক্ষ

Online Desk জুন 26, 2026
mp.png

গাড়ির ভিতরে যুগলের রহস্যমৃত্যু, ৫০ ফুট দূরে মিলল ৩টি মোবাইল; ধোঁয়াশায় মধ্যপ্রদেশ পুলিশ

Online Desk জুন 26, 2026

You may have missed

baby-deadbody.png

ছয়মাসের শিশুকন্যার কান্নায় বিরক্ত; ধারালো অস্ত্র দিয়ে গলা কাটল মা

Online Desk জুন 26, 2026
sujashjkr.png

RSS, BJP কে নকল হিন্দু বলে সমালোচনা জোত্যির্মঠের শঙ্করাচার্যের; দলের নীতি-আদর্শ নিয়েও কটাক্ষ

Online Desk জুন 26, 2026
mp.png

গাড়ির ভিতরে যুগলের রহস্যমৃত্যু, ৫০ ফুট দূরে মিলল ৩টি মোবাইল; ধোঁয়াশায় মধ্যপ্রদেশ পুলিশ

Online Desk জুন 26, 2026
OM.jpg

কারা আসল তৃণমূল? ২১ জুলাইয়ের আগেই তা নির্ধারণের দিনক্ষণ চূড়ান্ত করেছেন স্পিকার

Online Desk জুন 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.