Skip to content
জুন 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অপারেশন সিঁদুর-এর সময় শহিদ ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ মোদী সরকারের

‘অপারেশন সিঁদুর-এর সময় শহিদ ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ মোদী সরকারের

Online Desk জুন 26, 2026
operation-sindoor-ff.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল। যে সামরিক অভিযানের সময় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছিল ভারতের বাহিনী। সন্ত্রাস বিরোধী সেই অভিযানের সময় কর্তব্যরত অবস্থায় ভারতের ছয় সেনা নিহত হয়েছিলেন। ঘটনার এক বছর পর সেই শহিদ সেনা জওয়ানদের নাম প্রকাশ করল মোদী সরকার। নিহতদের মধ্যে পাঁচ জন ভারতীয় সেনাবাহিনীর এবং এক জন বিমান বাহিনীর সদস্য বলে জানানো হয়েছে।

জাতীয় রাজধানী দিল্লিতে ‘ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল’এ শহিদ সেনা জওয়ানদের নাম খোদাই করা হবে। কর্তব্যরত অবস্থায় শহিদ হওয়া জওয়ানদের নাম সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দীনেশ কুমার, অগ্নিবীর মুরলী নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমান বাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার। ২০২৫ সালে বিভিন্ন সামরিক অভিযানে যে জওয়ানরা আত্মত্যাগ করেছেন সেই সকল সেনার নামের তালিকা প্রকাশ করা হয় সরকারের তরফে। সেই তালিকার সঙ্গে ‘অপারেশন সিঁদুর’-এর সময় প্রাণ হারানো বীরদের নামও প্রকাশ করা হয়েছে। জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের ‘ত্যাগ চক্র’ দেশের বীর সন্তানদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এটি ১৬টি বৃত্তাকার গ্রানাইট দেওয়াল দিয়ে তৈরি। স্বাধীনতার পর দেশের জন্য যাঁরা আত্মত্যাগ করেছেন সেই সকল সেনার নাম, পদবি এবং ইউনিটের তথ্য এই দেওয়ালের ইটে খোদাই করা থাকে।

উল্লেখ্য, জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে গত বছর এপ্রিলে সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানি হয়েছিল। যে ঘটনায় পাকিস্তান জড়িত ছিল বলে অভিযোগ উঠেছিল। এই নারকীয় হামলার জবাবে ভারত অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল ৭ মে। পাকিস্তানও পাল্টা জবাব দিতে শুরু করায় দুই দেশের মধ্যে চার দিন ধরে চলে সামরিক সংঘাত। অবশেষে ১০ মে উভয় পক্ষ বিরতিতে রাজি হয়।

Post Views: 28

Continue Reading

Previous: মাটি ও গাছ চুরির অভিযোগ অভিষেকের বিরুদ্ধে, দায়ের মামলা
Next: ঝাড়খণ্ডে কয়লাবোঝাই ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ! মৃত্যু ৮ জনের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

baby-deadbody.png

ছয়মাসের শিশুকন্যার কান্নায় বিরক্ত; ধারালো অস্ত্র দিয়ে গলা কাটল মা

Online Desk জুন 26, 2026
sujashjkr.png

RSS, BJP কে নকল হিন্দু বলে সমালোচনা জোত্যির্মঠের শঙ্করাচার্যের; দলের নীতি-আদর্শ নিয়েও কটাক্ষ

Online Desk জুন 26, 2026
mp.png

গাড়ির ভিতরে যুগলের রহস্যমৃত্যু, ৫০ ফুট দূরে মিলল ৩টি মোবাইল; ধোঁয়াশায় মধ্যপ্রদেশ পুলিশ

Online Desk জুন 26, 2026

You may have missed

baby-deadbody.png

ছয়মাসের শিশুকন্যার কান্নায় বিরক্ত; ধারালো অস্ত্র দিয়ে গলা কাটল মা

Online Desk জুন 26, 2026
sujashjkr.png

RSS, BJP কে নকল হিন্দু বলে সমালোচনা জোত্যির্মঠের শঙ্করাচার্যের; দলের নীতি-আদর্শ নিয়েও কটাক্ষ

Online Desk জুন 26, 2026
mp.png

গাড়ির ভিতরে যুগলের রহস্যমৃত্যু, ৫০ ফুট দূরে মিলল ৩টি মোবাইল; ধোঁয়াশায় মধ্যপ্রদেশ পুলিশ

Online Desk জুন 26, 2026
OM.jpg

কারা আসল তৃণমূল? ২১ জুলাইয়ের আগেই তা নির্ধারণের দিনক্ষণ চূড়ান্ত করেছেন স্পিকার

Online Desk জুন 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.