Skip to content
আগস্ট 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৩০ লক্ষ টাকার মাদক পাচারের চেষ্টা! সঙ্গী-সহ গ্রেফতার প্রাক্তন বিমানকর্মী

৩০ লক্ষ টাকার মাদক পাচারের চেষ্টা! সঙ্গী-সহ গ্রেফতার প্রাক্তন বিমানকর্মী

Online Desk আগস্ট 25, 2026
arrest-size.jpg

ওঙ্কার ডেস্ক: মাদক পাচারের অভিযোগে এক প্রাক্তন বিমানকর্মী ও তাঁর সঙ্গীকে গ্রেফতার করল সুরাট ক্রাইম ব্রাঞ্চ। গুজরাটের ভদোদরা থেকে মুম্বইতে ৩০ লক্ষ টাকার মাদক পাচারের চেষ্টা করছিল ধৃতরা। তদন্তে জানা গিয়েছে, ওই মহিলা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সোমবার সুরাট ক্রাইম ব্রাঞ্চ গোপন সূত্রে খবর পেয়ে দুজনকে পাকড়াও করে। একটি গাড়িতে করে ভদোদরা থেকে মুম্বইতে মেফেড্রোন মাদক নিয়ে যাচ্ছিলেন তাঁরা। সেই তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের একটি টোল প্লাজার কাছে গাড়িটিকে থামিয়ে দুজনকে পাকড়াও করে। তল্লাশির সময় পুলিশ গাড়ি থেকে ৯৭৭ গ্রাম মাদক উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত প্রাক্তন বিমানসেবিকার নাম মানসি সায়েদ (৪১) এবং তাঁর সঙ্গী সোহেল সুলেমান শেখ (২০)। মাদক বাজেয়াপ্ত করার পাশাপাশি গাড়ি থেকে প্যাকেজিংয়ে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল, প্লাস্টিকের ব্যাগ উদ্ধার হয়েছে। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানান, তাঁরা মুম্বই থেকে একটি গাড়ি ভাড়া করে মাদক সংগ্রহের জন্য ভদোদরায় গিয়েছিলেন। ভাদোদরা রেলওয়ে স্টেশনের কাছে এক অজ্ঞাতপরিচয় মহিলার কাছ থেকে তাঁরা মাদক সংগ্রহ করেন। মাদক মুম্বইতে পৌঁছানোর পর সেগুলোকে ছোট ছোট প্যাকেটে ভাগ করে সরবরাহের পরিকল্পনা ছিল তাঁদের। পরিকল্পনা অনুযায়ী, ৫ থেকে ১০ গ্রামের ছোট প্যাকেট তৈরি করে চাহিদামত ক্রেতাদের কাছে সেগুলো বিক্রির ছক ছিল।

তদন্তকারীরা জানান, অভিযুক্ত দুজনেই মুম্বইয়ের সান্তাক্রুজ এলাকার বাসিন্দা। তাঁরা একে অপরকে বহু বছর ধরে চেনেন। অভিযুক্ত মানসি অতীতে মালয়েশিয়ান এয়ারলাইন্সে কর্মরত ছিলেন। বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন তিনি। এক আধিকারিক জানান, ২০১৫ সাল থেকেই মানসি মাদক পাচারের সঙ্গে জড়িত। এর আগে ২০২১ সালে মধ্যপ্রদেশের ইন্দোরে প্রায় ১০০ গ্রাম মাদক-সহ ধরা পড়েছিলেন। সেই সময় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। প্রায় চার বছর জেলে ছিলেন তিনি।

Post Views: 33

Continue Reading

Previous: ফ্রি স্কুল স্ট্রিটের দুধ গরম কাণ্ডে রাজনৈতিক তর্জা তুঙ্গে ! মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির ফুটপাথবাসী সীতাদেবী
Next: যন্তর মন্তরের ঘটনা থেকে শিক্ষা: বিক্ষোভ নিয়ে দিল্লি পুলিশের ১০ নির্দেশিকা

সম্পর্কিত গল্প

Emami.jpg

ইমামির সরলে নতুন ইনভেস্টর কে তা নিয়েই সংশয়

Online Desk আগস্ট 25, 2026
amit-shah-1280.jpg

মালয়েশিয়া থেকে দেশে ফেরানো হল বামবিহা গ্যাংয়ের তিন গ্যাংস্টারকে, জানালেন শাহ

Online Desk আগস্ট 25, 2026
virus-sized.jpg

দিল্লিতে সোয়াইন ফ্লু আক্রান্ত পেরোল ২৩০০, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

Online Desk আগস্ট 25, 2026

You may have missed

Emami.jpg

ইমামির সরলে নতুন ইনভেস্টর কে তা নিয়েই সংশয়

Online Desk আগস্ট 25, 2026
amit-shah-1280.jpg

মালয়েশিয়া থেকে দেশে ফেরানো হল বামবিহা গ্যাংয়ের তিন গ্যাংস্টারকে, জানালেন শাহ

Online Desk আগস্ট 25, 2026
virus-sized.jpg

দিল্লিতে সোয়াইন ফ্লু আক্রান্ত পেরোল ২৩০০, জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী

Online Desk আগস্ট 25, 2026
child-traficking.jpg

অরুণাচলে শিশু পাচার চক্রের হদিশ, উদ্ধার ৩ বছরের শিশু-সহ ১৯ জন

Online Desk আগস্ট 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.